পাবনায় যুবলীগ কর্মীকে গুলির পর কুপিয়ে হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৪

পাবনায় যুবলীগ কর্মীকে গুলির পর কুপিয়ে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৪ |
পাবনার ঈশ্বরদীতে ওয়ালিফ হোসেন মানিক (৩৫) নামে এক যুবলীগ কর্মীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার পাকশীর রূপপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মানিক রূপপুর গ্রামের ইউনুস আলীর ছেলে ও স্থানীয় যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন। যুবলীগ কর্মী ওয়ালিফ হোসেন মানিক ২০২৩ সালের ১৭ জুন লক্ষ্মীকুন্ডা এমপির মোড়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত তাফসির আহমেদ মনা হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। রোববার হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হয়ে তিনি বাড়িতে এসেছিলেন। স্থানীয়রা জানান, সোমবার সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে রূপপুর মোড়ের দিকে আসার পথে পূর্বশত্রুতার জেরে একদল দুর্বৃত্ত মানিককে ধাওয়া করেন।

প্রাণভয়ে দৌড়ে রূপপুর মোড়সংলগ্ন ইউসুফ পাটোয়ারির বাড়ির পেছনের পুকুরের দিকে গেলে দুর্বৃত্তরা তাকে প্রথমে গুলি ও পরে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করেন। মানিকের ভাই সোহাগ হোসেন জানান, সকাল ৯টার দিকে বাড়ির সামনে থেকে দুর্বৃত্তরা তার ভাইকে হত্যার উদ্দেশ্যে তাড়া করে। পরে গুলি ও কুপিয়ে হত্যা করে। ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম জানান, মরদেহ থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে এখনই পাঠানো হবে। কী কারণে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাদ্রিদ ডার্বিতে হেরে রেফারারিং কমিটিকে ধুয়ে দিলেন মরিনহো গরিবের ‘রিজিক থেকে উঠে গেছে’ ডিম, পাঙ্গাস-তেলাপিয়াও বিশ্ববাজারে দাম নিম্নমুখী, অথচ দেশে বাড়ল সব ধরনের জ্বালানির দাম! তেলের দাম বৃদ্ধির নিয়ে ফেসবুক পোস্ট: ছাত্রদল নেতাকে শোকজ বাগেরহাটে জমি-জমার বিরোধে রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী খুন বাংলাদেশে আরেক বহুজাতিকের ব্যবসা গুটানোর উদ্যোগ: রিটেইল ব্যাংকিং বিক্রি করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড এবার কুমিল্লায় মা-ভাবি ও ৮ মাসের ভাতিজিকে কুপিয়ে-আছড়ে হত্যা কুড়িগ্রামে সারের দাবিতে আন্দোলন করতে গিয়ে মামলা: ঘরছাড়া ৫ গ্রামের কৃষক কেরানীগঞ্জ কারাগারে আরও দুই বন্দির মৃত্যু: ধারণক্ষমতার তিন গুণ বন্দি, সেপ্টেম্বরে অন্তত ১১ বন্দির মৃত্যু পাবনার চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যাঃ মাগরিবের নামাজ পড়ে উঠেই কয়েকদফা ধর্ষণ করা হয় শিশু কলিকে ছুটি ফেলে কেন তড়িঘড়ি করে ওয়াশিংটন ফিরলেন ট্রাম্প এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ ৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার শিক্ষার্থীদের ক্ষোভে উত্তপ্ত রাজশাহী, রেলস্টেশন ভাঙচুর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল