পাবনায় নিখোঁজ আওয়ামী লীগ সহসভাপতির গলাকাটা মরদেহ উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৬

পাবনায় নিখোঁজ আওয়ামী লীগ সহসভাপতির গলাকাটা মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৬ |
পাবনার সাঁথিয়া উপজেলায় আব্দুস শুকুর (৪০) নামে আওয়ামী লীগের এক নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ ১৮ই জুলাই, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ের একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আব্দুস শুকুর রতনপুর গ্রামের মৃত রোকন উদ্দিন প্রামাণিকের ছেলে। তিনি ভুলবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। স্থানীয়দের মতে, জামায়াত-শিবির এবং বিএনপির নেতাকর্মীরা এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে। ২০২৪-এর ৫ই আগস্টের পর থেকে আব্দুস শুকুরের ওপর প্রচুর নির্যাতন-নিপীড়নের ঘটনা ঘটেছে। এরই ধারাবাহিকতায় এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তাদের অভিমত। পরিবার সূত্রে জানা গেছে, ১৭ই জুলাই, শুক্রবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হন

আব্দুস শুকুর। রাত ১২টা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সন্দেহ হয়। স্থানীয় লোকজন ও আত্মীয় স্বজনদের বাড়িতে ফোন দিয়ে কোনও খোঁজখবর পাননি স্বজনরা। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে রতনপুর এলাকার উজিরের বাগানের জঙ্গলের মধ্যে গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। খবর পেয়ে আতাইকুলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এরপর পরিবারের সদস্যরা গিয়ে লাশ আব্দুস শুকুরের বলে শনাক্ত করেন। স্বজনদের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে নিশ্চিত করে কোনও তথ্য দিতে পারেননি স্বজনরা। ভুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ইউনুসের ছেলে রুমি হোসেন বলেন, “আব্দুস শুকুর ভুলবাড়িয়া ইউনিয়নের ৯

নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তাকে কারা হত্যা করেছে, তা পুলিশ তদন্ত করলেই বেরিয়ে আসবে।” আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। কারা কী কারণে তাকে হত্যা করেছে, তা এখনও জানা যায়নি। হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামালপুরে ৭ দিনে ৫ মরদেহ উদ্ধার, আতঙ্কে জেলাবাসী নেত্রকোনায় ফসলরক্ষা বাঁধের দুই হাজারের বেশি ব্লক লুটের অভিযোগ, লুটপাটে পিছিয়ে নেই কেউই-দেখারও নেই কেউ আওয়ামী লীগের দোসর আখ্যায় ডেইলি স্টারের সাংবাদিককে পেটালেন ছাত্রদলের নেতাকর্মীরা চকরিয়ায় পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট নেপালের ভয়াবহ বন্যা: হিমালয় কেন বারবার এমন দুর্যোগের শিকার হচ্ছে? ২০২৪-এর আগস্ট পরবর্তী বাংলাদেশের মানবিক বিপর্যয়সমূহ ‘জামায়াত-আওয়ামী লীগ একসাথে মাঠে নামছে’, রাশেদের উদ্ভট দাবি নিয়ে নেটিজেনদের হাস্যরস ইউনূসের করা দাসত্বের চুক্তি নিয়ে মুখ খুলছেন শীর্ষ ব্যবসায়ীরা, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভবিষ্যৎ অনিশ্চিত চার গোল করে বড় জয় এনে দিলেন মেসি ১ কোটি কর্মসংস্থানের সরকারি মূলা ও বাস্তবতা: বিশ্বব্যাংক বলছে কর্মহীন হবেন ৬ লাখ মানুষ, বাড়বে দারিদ্র মাদক-চাঁদাবাজির বিরোধিতা করায় প্রবাসীর জমি দখল করলেন গাজীপুর বিএনপির সদস্য সচিব ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার ঘন্টা যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু বিশ্বব্যাংকের প্রতিবেদন: এক বছরে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে ১৪ লাখ মানুষ আবেগঘন বার্তায় শ্রমিকদের কাছে ক্ষমা চেয়ে কারখানা বন্ধ ঘোষণা: ‘টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছি, পারলাম না’ ‘শেখের বেটি আইতাছে’ স্লোগানে মিছিল, আনোয়ারায় ১৩৮ জনের নামে মামলা বিষাদময় গ্রীষ্ম পার করার পর এখন মেসির সামনে কী? থার্ড টার্মিনাল: ৯৯.৯১% কাজ শেষ হলেও ব্যয় বাড়ানো হচ্ছে ৯০২ কোটি টাকা রাজনীতি থেকে ধর্ম- অনলাইনে মত প্রকাশে ভয়: ঝুঁকিতে সাংবাদিকতা-বাকস্বাধীনতা নারায়ণগঞ্জে হারিয়ে যাচ্ছে একের পর কিশোরী, নিখোঁজ অর্ধ শতাধিক ভেনেজুয়েলার তেল-সম্পদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিলেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট, ট্রাম্পের সন্তোষ প্রকাশ