পাবনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে দুই ব্যক্তি নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ September, ২০২৪

পাবনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে দুই ব্যক্তি নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ September, ২০২৪ |
পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মিলন হোসেন মধু (৪৫) ও মঞ্জু প্রামাণিক (৪৪) নামের দুইজন নিহত হয়েছেন। বুধবার সকালে শহরের বাস টার্মিনালের হালিম হোটেলের সামনে এ ঘটনা ঘটে। নিহত মিলন হোসেন মধু পাবনা শহরের পূর্ব শালগাড়িয়ার মুজাহিদ ক্লাবের বাংলা বিড়ির গলির আরমান শেখের ছেলে এবং পূর্ব রাঘবপুর এলাকার নুর আলীর ছেলে। মধু পরিবহনের চাঁদা তুলতেন আর মঞ্জু অটোরিকশা চালক। নিহতদের স্বজন ও হোটেল কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা দুজন সকালে স্থানীয় একটি হোটেলে নাস্তা করতে গিয়েছিলেন। হোটেলের সামনে গেলে কয়েকজন দুর্বৃত্ত তাদের ছুরিকাঘাত করেন। তারা হোটেলের সামনে লুটিয়ে পড়েন। এ সময় আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার

করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পাবনা সদর থানার ওসি রওশন আলী বলেন, দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঠিক কী কারণে ঘটনাটি ঘটেছে, বিষয়টি খতিয়ে দেখছি। বিস্তারিত পরে বলা যাবে। অপর একটি সূত্র জানিয়েছে, স্থানীয়দের মধ্যে মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্ব চলছিল। তারই জেরে ওই দুই ব্যক্তিকে হত্যা করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাবি শিবিরের ভয়াবহ গুন, মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা বানায়: আম্মার বৃহস্পতিবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফ্লাইদুবাইয়ের ভারতীয় পাইলটকে ‘নায়ক’ বললেন ট্রাম্প সকালে এক কাপ ব্ল্যাক কফিতে মিলবে যেসব স্বাস্থ্যগুণ জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া জবাব দিলেন মামদানি ব্যাংক হিসাব তলবের প্রতিক্রিয়া জানালেন সালমান মুক্তাদির নৌপথের বাড়তি ভাড়া নিয়ে প্রজ্ঞাপন জারি ৪৯তম বিসিএসে বাদ পড়ে অসুস্থ বাবা-মায়ের জন্য প্রার্থীর হাহাকার হিসাববিজ্ঞানে প্রথম হয়েও গেজেট হয়নি নাহিদের মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ১৫ বছরের আগে পেনশনারের মৃত্যু হলে কী হবে বিধবা-বিপত্নীকের হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট গতির বাজারে পিছিয়ে প্রগতি পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ মুজিবের নামে হলের নামফলক পুনঃস্থাপনের উদ্যোগ, ডাকসু নেতাদের প্রতিবাদ ৩৪ বছর পর সেই দ্বীপে শিশুর জন্ম স্বাস্থ্যখাতে ৩ হাজার কোটি টাকার ‘বিশেষ’ প্রকল্প: ভ্রমণ-গাড়ি ক্রয় হাজার কোটির, পরামর্শকের পকেটে ৩২২ কোটি! তৃতীয় দফায় বাড়ল থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা ‘লামিনই সেরা’, নিকো উইলিয়ামসের প্রশংসা রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা