পাকিস্তান দলে গণছাঁটাইয়ের পর নির্বাচক পদ ছাড়লেন মিসবাহ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৬

পাকিস্তান দলে গণছাঁটাইয়ের পর নির্বাচক পদ ছাড়লেন মিসবাহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৬ |
ইংল্যান্ড সফরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হঠাৎ বড় ধরনের রদবদল ও গণছাঁটাইয়ের ঘটনার পর এবার জাতীয় নির্বাচন কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক। লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টে ১৯৪ রানে হেরে ৩ ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পরদিন পিসিবি দল ও কোচিং স্টাফে নজিরবিহীন পরিবর্তন আনে। এর ঠিক পরপরই মিসবাহ তার পদত্যাগের কথা জানিয়ে দেন। ইএসপিএন ক্রিকইনফোর তথ্যমতে, চার সদস্যের জাতীয় নির্বাচন কমিটি থেকে পদত্যাগের পাশাপাশি লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমির (এনসিএ) ব্যাটিং কনসালট্যান্টের পদ থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মিসবাহ। তবে পিসিবি এখনও তার পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি। এর আগে এজবাস্টনে সিরিজের শেষ টেস্টের আগে পিসিবি স্কোয়াড থেকে মোহাম্মদ

রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আগা, আলী উসমান, আমির জামাল, ওয়াইস জাফর ও খুররম শাহজাদকে বাদ দিয়ে দেশে ফেরত পাঠায়। পাশাপাশি প্রধান কোচ সরফরাজ আহমেদ এবং বোলিং কোচ উমর গুলকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় সীমিত ওভারের দলের কোচ মাইক হেসন এবং অ্যাশলি নফকে-কে। বাদ পড়া খেলোয়াড়দের শূন্যস্থান পূরণে আন্তর্জাতিক অভিজ্ঞতা কম থাকা সাইম আইয়ুব ও আবদুল্লাহ ফজলের সঙ্গে আরাফাত মিনহাস, মোহাম্মদ ইমরান জুনিয়র, সাদ বেগ, মোহাম্মদ ইমরান রানধাওয়া ও রেজাউল্লাহর মতো পাঁচজন সম্পূর্ণ নতুন (আনক্যাপড) মুখকে দলে ডাকা হয়। নির্বাচন কমিটির সদস্য হিসেবে এত বড় সিদ্ধান্ত ও দলের সার্বিক বিশৃঙ্খলার মধ্যে মিসবাহর এই পদত্যাগ পাকিস্তান ক্রিকেটের সংকটকে আরও ঘনীভূত করেছে। পাকিস্তান ক্রিকেটের অন্যতম সফল টেস্ট

অধিনায়ক মিসবাহ ২০১৭ সালে অবসরের পর থেকে পিসিবির নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালে তিনি একই সঙ্গে প্রধান কোচ ও প্রধান নির্বাচকের দায়িত্ব পান, যা পরবর্তীতে ২০২১ সাল নাগাদ শেষ হয়। চলতি বছরের মার্চে আকিব জাভেদ, সরফরাজ আহমেদ ও আসাদ শফিকের পাশাপাশি তাকে নির্বাচন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। সর্বশেষ ২০ টেস্টের ১৫টিতেই হেরে বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) তলানিতে রয়েছে পাকিস্তান। আগামী ৯ সেপ্টেম্বর বার্মিংহামের এজবাস্টনে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে শেষ টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাবর আজমের দল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদনঃ “কেন ডিসেম্বরেই ঢাকায় ফিরতে চান শেখ হাসিনা?” নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার না খেলেই কীভাবে এশিয়ান গেমসে পদক নিশ্চিত বাংলাদেশের জিন্নাতের ট্রাম্পের সাথে সাক্ষাতে ব্যর্থ হলেও হাইতির প্রধানমন্ত্রীর দেখা পেলেন তারেক রহমান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুরের ‘সৌজন্য সাক্ষাৎ’ আওয়ামী লীগ নেতাকে না পেয়ে কিশোর সন্তানকে টেনেহিঁচড়ে ধরে নিয়ে গেল ডিবি পুলিশ বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম, দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন আজ সিঙ্গেল ডে, নিজের সাথে ভালোবাসাবাসির দিন হামে একদিনে ঝরল আরও ১১ শিশুর প্রাণ: টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৬ মাসেও কমেনি সংক্রমণ, মান প্রশ্নবিদ্ধ