পাকিস্তানের পাঞ্জাবে প্রবল বৃষ্টিপাত, দুই দিনে ৭১ জনের মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫

পাকিস্তানের পাঞ্জাবে প্রবল বৃষ্টিপাত, দুই দিনে ৭১ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫ |
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃষ্টিজনিত কারণে গত দুই দিনে অন্তত ৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রোববার থেকে পাঞ্জাবসহ অনেক অঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানিয়েছে, গত ২৫ জুন থেকে শুরু হওয়া রেকর্ড বৃষ্টিতে এ পর্যন্ত পাঞ্জাবে অন্তত ১২৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন ৪৬২ জন। ভারী বর্ষণ অব্যাহত থাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে কালাবাগ ও চাশমা এলাকায় সিন্ধু নদীর পানি উপচে বন্যার সতর্কতা জারি করেছে পিডিএমএ। পিডিএমএ মহাপরিচালক ইরফান আলী কাথিয়া জানান, প্লাবিত এলাকাগুলো থেকে ১ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে

নেওয়া হয়েছে। এর মধ্যে ৩৯৮ জন ঝিলামে, ২০৯ জন চাকওয়ালে এবং ৪৫০ জন রাওয়ালপিন্ডিতে। টানা ভারী বর্ষণের কারণে পাঞ্জাবের অনেক শহরে এরই মধ্যে দেখা দিয়েছে জলাবদ্ধতা। প্লাবিত হয়েছে অনেক আবাসিক এলাকা। এদিকে প্রদেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। চাকওয়াল এলাকায় তিন দিন পরও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। সম্পূর্ণ বিদ্যুৎ পুনরুদ্ধারে কমপক্ষে ৪৮ ঘণ্টা লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) সতর্ক করেছে, বৃষ্টিতে শহরাঞ্চলে জলাবদ্ধতা এবং পার্বত্য অঞ্চলে ভূমিধস হতে পারে। বিশেষ করে ২১ থেকে ২৫ জুলাইয়ের মধ্যে পাহাড়ি অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। কোথাও কোথাও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ারও সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল