পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি জয়ের নায়কের অবসর ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ December, ২০২৪

পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি জয়ের নায়কের অবসর ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ December, ২০২৪ |
ব্যাট প্যাড গুছিয়ে রাখার সিদ্ধান্তটা ২০২১ সালেই নিয়ে ফেলেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তান ক্রিকেটের অস্থিরতায় দলে সুযোগ না পেয়ে অভিমানে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তারকা এই পেসার। তবে সেই অভিমান ভেঙে পড়ে ফের জাতীয় দলে ফেরেন তিনি। যদিও সেই ফেরাটা লম্বা হয়নি। মাত্র ৯ মাস না যেতেই ফের অবসরে যেতে হয়েছে তাকে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অবসর ভাঙেন আমির। বিশ্বকাপে খেলেনও। যদিও আসরটা পাকিস্তানের একেবারেই ভালো যায়নি। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে হেরে গ্রুপপর্ব থেকে বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। এরপর আমির আর দলে সুযোগ পাননি। সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও দলে ডাক পড়েনি তার। যে কারণে তিনি বুঝে যান আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতেও খেলা

হচ্ছে না তার। যে কারণে সবশেষ ২০১৭ সালে ভারতকে হারিয়ে পাকিস্তানকে চ্যাম্পিয়নস ট্রফি জেতানো এই নায়ক অবসরের ঘোষণা দিয়েছেন। যা এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে পিসিবি। শুধু আমিরই নয় অবসর ভেঙে আমিরের মতো ফেরা ইমান ওয়াসিমের অবসরের বিষয়টিও বিবৃতিতে নিশ্চিত করেছে পিসিবি। যদিও এই আনুষ্ঠানিক ঘোষণার আগেই গতকাল শুক্রবার সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় সিদ্ধান্তটি জানিয়েছিলেন ইমাদ। দুজনই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর জাতীয় দলের স্কোয়াডে সুযোগ পাননি। আমির তার বিদায়ী বার্তায় জানিয়েছেন, ‘তিনটি ফরম্যাটেই পাকিস্তানের হয়ে খেলাটা অনেক সম্মানের। আমি জানি এটি একটি কঠিন সিদ্ধান্ত, তবে আমি মনে করি পরবর্তী প্রজন্মের জন্য ব্যাট হাতে নেওয়া এবং পাকিস্তান ক্রিকেটকে নতুন উচ্চতায় উন্নীত করার এটাই

সঠিক সময়। আমির আরও বলেন, ‘আমি পিসিবিকে ধন্যবাদ জানাতে চাই। তারা বছরের পর বছর ধরে সমর্থন করে গেছে। আমি দলের শ্রেষ্ঠত্ব দেখার অপেক্ষায় রইলাম। আমার ক্যারিয়ার জুড়ে সবসময় আমাকে সমর্থন করার জন্য আমি পাকিস্তান ভক্তদের ধন্যবাদ জানাতে চাই।’ উল্লেখ্য, ২০০৯ সালের জুনে আন্তর্জাতিক অভিষেক হওয়ার পর পাকিস্তানের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৬২টি টি-টোয়েন্টি খেলেছেন আমির। তিন ফরম্যাটে ২৭১ উইকেট এবং ব্যাট হাতে ১১৭৯ রান করেন আমির।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস শিল্পী-সাংস্কৃতিক কর্মীদের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্র ইউনিয়নের সাবেক নেতা আটক প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ ২০২৩ সালে কৌশলগত অংশীদারত্ব ও অঙ্গীকার, ২০২৬ সালে বিনিয়োগে আগ্রহ ও সহযোগিতাঃ জাপান-বাংলাদেশ সম্পর্কের ধারাবাহিকতা ২৩’এর বৈঠকে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অনুরোধ, ২৬’এ বাংলাদেশে পাঁচ বছরে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ জাপানের ইউনূসের জাপান সফরের ১৭ মাসঃ পাঁচ বছরে জাপানে ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তির অগ্রগতি কতোটা? ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয় মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা