পাকিস্তানের কাছে হারবে ভারত, ভবিষ্যৎবাণী তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

পাকিস্তানের কাছে হারবে ভারত, ভবিষ্যৎবাণী তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ |
আরও এক আইসিসি টুর্নামেন্ট, আবারও ভারতের মুখোমুখি পাকিস্তান। এবারের যে আসর, সে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সবশেষ ম্যাচেই কিন্তু দুই দল মুখোমুখি হয়েছিল। সে ম্যাচে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান। এবারের গ্রুপ পর্বের ম্যাচে ভারত আর পাকিস্তান যখন মুখোমুখি হবে, এবার দৃশ্যটা কেমন হবে, তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। তবে এবারও চূড়ান্ত দৃশ্যটা বদলে যাবে না, মনে করছেন সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার। তবে এই দুই দলই যে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলবে তা নিয়ে কোনো সন্দেহ নেই তার মনে। গ্রুপে ভারত-পাকিস্তান ম্যাচে বাবর আজমদের জয় দেখছেন শোয়েব। ভারত ও পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে রয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এই গ্রুপ থেকে

ভারত ও পাকিস্তান সেমিফাইনালে উঠবে, ধারণা শোয়েবের। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ বলেন, ‘আমার মনে হয়, ২৩ ফেব্রুয়ারি গ্রুপপর্বের ম্যাচে পাকিস্তান হারিয়ে দেবে ভারতকে। ভারত ও পাকিস্তানের ফাইনালে দেখা হওয়া উচিত। যদি ভারত ও নিউজিল্যান্ডকে পাকিস্তান হারিয়ে দেয়, তাহলে প্রতিযোগিতা অর্ধেক জেতা হয়ে যাবে সবুজ জার্সিধারীদের।’ চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। আয়োজক পাকিস্তান হলেও ভারত তাদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেবার ভারতকে হারিয়ে সবশেষ কোনো আইসিসি শিরোপা জিতেছিল পাকিস্তান। ২০২১ টি ২০ বিশ্বকাপেও ভারতকে হারিয়েছিল পাকিস্তান। তবে শেষ তিনবারের সাক্ষাতে জিতেছে ভারত। ২০২২ ও ২০২৪ টি ২০ বিশ্বকাপ এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে জিতেছিল তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ