পাংশায় ২ শিক্ষার্থীকে ভয় দেখিয়ে ধর্ষণ : থানায় অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ June, ২০২৫

পাংশায় ২ শিক্ষার্থীকে ভয় দেখিয়ে ধর্ষণ : থানায় অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ June, ২০২৫ |
রাজবাড়ীর পাংশায় প্রাইভেট থেকে বাড়ি ফেরার পথে ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সিহাব মন্ডল ও হাসমত আলী নামে দুই যুবকের বিরুদ্ধে। রবিবার (১৫ জুন) বেলা ১১ টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের নওড়া বনগ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ২ শিক্ষার্থী বড় বনগ্রাম আতারুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনির ছাত্রী। অভিযুক্ত সিহাব কশবামাজাইল ইউনিয়নের কুঠিমালয়াট গ্রামের উজ্জল মন্ডলের ছেলে ও হাসমত আলী একই এলাকার জেহের আলী মন্ডলের ছেলে। ভুক্তভোগী ২ শিক্ষার্থী বলেন, আমরা স্কুল থেকে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে নওড়া বনগ্রাম এলাকায় এলে সিহাব ও হাসমত আমাদের পথ রোধ করে এবং পকেট থেকে ব্লেড বার করে আমাদের ভয় দেখিয়ে পাশের পানের বরজের মধ্যে নিয়ে

গিয়ে ধর্ষণ করে। এবং এই বিষয় জানাজানি হলে আমাদের প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়। ধর্ষণের শিকার এক শিক্ষার্থীর পিতা বলেন, প্রকাশ্য দিবালোকে আমার মেয়েকে ভয় দেখিয়ে ধর্ষণ করা হয়েছে। আমি এর বিচার চাই। এ বিষয়ে আমি থানায় মামলা করবো। ধর্ষণের শিকার অপর শিক্ষার্থীর মা বলেন প্রাইভেট শেষে মেয়ে বাড়িতে এসে কান্না করতে থাকে তখন তার কাছে কান্নার কারন জানতে চাইলে বিষয় টা বলেন এই ছোট বয়সে আমার মেয়ে ধর্ষণের শিকার হয়েছে আমি এর বিচার চাই। স্থানীয় একাধিক মানুষ জানান এই অভিযুক্তরা এলাকায় বিভিন্ন বাজে কাজের সাথে জড়িত মাদক সেবনসহ নানা অপরাধ কর্মকান্ড তারা করে আসছে, এ দুজনের মধ্যে একজন ডাকাতি মামলায় জেল খেটে

কিছুদিন আগেই বের হয়েছে। এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দিতে এসেছেন। অভিযোগের কার্যক্রম প্রক্রিয়াধীম। অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড় আপা খেলতে যাচ্ছি কিন্তু যখন ডাকবেন সব খেলা-লীগ রেখে চলে আসবো’ যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান নেশন্স লিগে ফ্রান্সকে উড়িয়ে দিল ইতালি শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’ সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা রাউজানে ইসলামী ফ্রন্ট নেতা ও অধ্যক্ষের কাছে চাঁদা দাবি: কোরান-কাবার শপথ করে প্রাণনাশের হুমকি গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০ গাইবান্ধার চরাঞ্চলে বিশেষ বরাদ্দ বাড়ানোর দাবি স্থগিত হলো বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ যশোরের আদালতপাড়া ও অন্যান্য স্থানে ককটেল বিস্ফোরণ সাফ চ্যাম্পিয়নশিপে ভিএআর প্রযুক্তি পরিচালিত হবে থাইল্যান্ড থেকে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড বিচারকের ছেলেকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড চাঁদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপির সাবেক নেতা গ্রেপ্তার আদালত থেকে পালানো আসামি কাউসার গ্রেপ্তার