পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জুলাই, ২০২৬

পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুলাই, ২০২৬ |
নড়াইলে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২০ জুলাই) বিকালে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের পাঁচুড়িয়াপাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত প্রতিবেশীর নাম রবিউল সিকদার (৩০)। তার বাবার নাম আতিয়ার সিকদার। পেশায় রাজমিস্ত্রি রবিউল ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। নিহত ওই শিশুর পরিবার জানায়, সোমবার বিকাল ৫টার দিকে নিজ বাড়ির পাশ দিয়ে হেঁটে বেড়াচ্ছিল শিশুটি। এ সময় প্রতিবেশী রবিউল শিশুটিকে ডেকে নিয়ে যায়। বেশ কিছু সময় পর পরিবারের সদস্যরা শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রবিউলের ঘরের মেঝেতে শিশুটির লাশ পড়ে থাকতে দেখেন। পরে শিশুটির লাশ উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান তারা।

পরিবারের অভিযোগ, যে ঘরটিতে শিশুটির লাশ পাওয়া গেছে, সেখানে শুধু রবিউল একাই থাকতেন। আগে তার বউ-বাচ্চা থাকলেও বর্তমানে রবিউলকে ছেড়ে চলে গেছেন তারা। সেই ফাঁকা ঘরটিতে নিয়ে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে রেখে পালিয়ে গেছে রবিউল। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে পরিবার। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রকিবুল হাসান বলেন, প্রাথমিকভাবে আসামিকে আমরা শনাক্ত করতে পেরেছি। তাকে ধরার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। অতিদ্রুত তাকে গ্রেফতার করতে জেলা পুলিশের সব টিম মাঠে নেমেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ল্যাবে মানবদাঁত তৈরির পথে বিজ্ঞানীরা, চিকিৎসায় আসতে পারে বৈপ্লবিক পরিবর্তন বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন জিদান থেকে এনজো ফার্নান্দেজ—বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড দেখেছেন কারা বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম? গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ভারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ