পহেলা বৈশাখ: ঢাবি ও শাহবাগ মেট্রো স্টেশন নিয়ে যে নির্দেশনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫

আরও খবর

গায়েবি নারীকে নিহত স্ত্রী দাবিতে জুলাইর ভুয়া মামলা: শেখ হাসিনাসহ ৮৫ আসামির অব্যাহতির সুপারিশ

বাংলাদেশে আইনজীবী সমিতির নির্বাচনে অনিয়ম নিয়ে গভীর উদ্বেগ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ল’ সোসাইটির

জঙ্গিগোষ্ঠী আল হিম্মাহ’র প্রশিক্ষক সাবেক সেনা সদস্যকে দুর্গম টিলা থেকে গ্রেপ্তার, আলামত উদ্ধার

হামের টিকাদানের ব্যর্থতায় হাসিনা সরকারের কোনো দায় নেই : ডা. রাকিব

‘গোলামী’ চুক্তি আর গোলামের চুক্তি

পেটের দায়ে প্রতিবন্ধী নাতিকে শিকলে বেঁধে টিসিবির লাইনে নানি, অসহায়ত্বের প্রতিচ্ছবি

চাকরিচ্যুতির হুমকিতে কর্মচারীরা: নেত্রকোণায় সাব রেজিস্ট্রি অফিসের চার্টারে বঙ্গবন্ধুর উক্তি, চটলেন ডেপুটি স্পিকার কামাল কায়সার

পহেলা বৈশাখ: ঢাবি ও শাহবাগ মেট্রো স্টেশন নিয়ে যে নির্দেশনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫ |
নববর্ষে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং শাহবাগ স্টেশনে কোনো বিরতি থাকবে না। এছাড়া ওইদিন বিকাল ৫টার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সর্ব সাধারণের প্রবেশও বন্ধ থাকবে।শুক্রবার এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানায় ঢাবি কর্তৃপক্ষ। সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত মেট্রোর শাহবাগ ও টিএসসির স্টেশন দুটি বন্ধ থাকবে। শুক্রবার চারুকলা অনুষদে শোভাযাত্রা নিয়ে সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘শোভাযাত্রা চলাকালে এর নিরাপত্তা ও জনতার সমাগম নিয়ন্ত্রণের জন্য আমরা এ সিদ্ধান্ত নিয়েছি এবং ইতিমধ্যে অবহিত করেছি। সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত মেট্রো শাহবাগ ও টিএসসি স্টেশন দুটি বন্ধ থাকবে। এখানে যাত্রী উঠবে না এবং নামবে না, তবে মেট্রো চলবে। আমাদের শোভাযাত্রা শেষ হয়ে গেলে

গেট দুটি ওপেন হয়ে যাবে।’ সংবাদ সম্মেলনে শোভাযাত্রার রুট নিয়েও তিনি আলোচনা করেন। বলা হয়, সকালে শোভাযাত্রাটি চারুকলা ও পাবলিক লাইব্রেরির সামনে দিয়ে শুরু করে শাহবাগের গোলচত্বর ঘুরে টিএসএসিতে গিয়ে রাজু ভাস্কর্য ও ডাস ডানে রেখে সামনের দিকে এগিয়ে যাবে। এরপর ডান দিকে থাকবে শামসুন্নাহার হল, বাঁয়ে টিএসসি দিয়ে সামনের দিকে গিয়ে অফিসার্স টাওয়ার বাঁয়ে রেখে শহিদ মিনারের দিকে যাবে। শহিদ মিনার ডানে রেখে এনেক্স ভবন বাঁয়ে রেখে দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে চারুকলায় এসে শেষ হবে। প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, শোভাযাত্রা চলার সময় নিরাপত্তার স্বার্থে তিনটি রাস্তা ব্লক থাকবে। একটা হলো বাংলামোটর থেকে শাহবাগ আসার রাস্তা। বাংলামোটরের ওখানে একটা

ডাইভারশন থাকবে। বারডেমের কাছে একটা ব্লক থাকবে। পলাশী থেকে আসার রাস্তা আজিজ সুপার মার্কেটের কাছে ব্লক থাকবে। মৎস্য ভবন থেকে আসার রাস্তা ঢাকা ক্লাবের একটু পরে এসে ব্লক থাকবে। শোভাযাত্রা শুরু হয়ে তার শেষ অংশ শাহবাগে চলে এলে এই ব্লকেডগুলো খুলে দেওয়া হবে। এদিক থেকে যে কেউ তখন শোভাযাত্রায় যুক্ত হতে পারবে। শোভাযাত্রা চলাকালে শুধু নীলক্ষেত ও পলাশী থেকে ঢোকার পথ দুটি খোলা থাকবে। বাকি পথ ব্লক করে দেওয়া হবে। সোহরাওয়ার্দী উদ্যানের তিনটি গেট ছবির হাট, রাজু ভাস্কর্যের পেছনের গেট এবং বাংলা একাডেমির সামনের গেট বন্ধ থাকবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, শৃঙ্খলা রক্ষার জন্য নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী থাকবে। বিএনসিসির একটি বহর থাকবে।

চারুকলার শিক্ষার্থীরা থাকবেন। প্রক্টরিয়াল টিম থাকবে। এ ছাড়া প্রতিটি জাতিসত্তাকে সমন্বয় করার জন্য আলাদা লোক থাকবে। বরাবরের মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে। শোভাযাত্রার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না রাখার সিদ্ধান্ত রাখা হয়েছে। বিকাল ৫টার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেউ প্রবেশ করতে পারবে না, শুধু বের হওয়া যাবে। ক্যাম্পাসের বাইরের সময় নিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নির্দেশনা দেবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জীন ছাড়ানোর নামে লন্ডনে নারী-শিশু ধর্ষণের ২১টি ঘটনায় বাংলাদেশি ইমামের যাবজ্জীবন কিশোরগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা টাকা বাঁচাতে এয়ারপোর্টে শুয়েছি হামে শিশু মৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে উত্তাল রাজপথ: ইউনূস-নূরজাহানের বিচারসহ ১০ দফা দাবি ট্রাকসহ রামপাল বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ মালামাল লুট করা এনসিপির ২ শীর্ষ নেতা গ্রেপ্তার এনসিপি থেকে ২২ নেতার পদত্যাগ গায়েবি নারীকে নিহত স্ত্রী দাবিতে জুলাইর ভুয়া মামলা: শেখ হাসিনাসহ ৮৫ আসামির অব্যাহতির সুপারিশ বাংলাদেশে আইনজীবী সমিতির নির্বাচনে অনিয়ম নিয়ে গভীর উদ্বেগ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ল’ সোসাইটির জঙ্গিগোষ্ঠী আল হিম্মাহ’র প্রশিক্ষক সাবেক সেনা সদস্যকে দুর্গম টিলা থেকে গ্রেপ্তার, আলামত উদ্ধার আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে বাধা ‘টেকনিক্যাল মব’: মনজিল মোরসেদ পর্তুগালে ট্রেনের ধাক্কায় এক বাংলাদেশি নিহত, আহত ৪ দেশের বাজারে কমল স্বর্ণের দাম এবার ভারতে বাড়ল জ্বালানি তেলের দাম বেড়েছে সবজি-ডিম-মুরগির দাম, ভোক্তার নাভিশ্বাস ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা যুদ্ধের সময় ‘লুকিয়ে’ আমিরাত যান ইসরাইলের দুই গোয়েন্দা সংস্থার প্রধান চীন দেখে যারপরনাই মুগ্ধ ট্রাম্প চীন ছাড়লেন ট্রাম্প উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা, যা বললেন স্পেনের প্রধানমন্ত্রী