‘পহেলা বৈশাখ’ উদযাপন করবেন কারাবন্দীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫

‘পহেলা বৈশাখ’ উদযাপন করবেন কারাবন্দীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫ |
বাঙালি সংস্কৃতির প্রধান উৎসব ‘বর্ষবরণ বা পহেলা বৈশাখ'। বাঙালি সংস্কৃতির ধারক-বাহক এই দিনটিকে মননের গভীরে লালন করেন। এদিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দীদের জন্য বিশেষ খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন থাকছে বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) কারাগার সূত্রে জানা গেছে, পহেলা বৈশাখের দিন সকালে বন্দীদের পরিবেশন করা হবে পান্তা ভাত ও ইলিশ মাছ ভাজা। দুপুরে পোলাওয়ের সঙ্গে গরু ও খাসির মাংস। রাতের খাবারে থাকবে ভাত, আলুর দম ও ছোলার ডাল। এছাড়াও দুপুরের পর বন্দীদের বিনোদনের জন্য কারাগারের অভ্যন্তরে সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে নিয়মিত খাবার তালিকা সকালে হালুয়া, রুটি ও ডিম। দুপুরে ভাত, ডাল, সবজি ও রাতে খাবারের দেওয়া হতো

ভাত, ডাল, মাছ বা গরুর মাংস। তবে ভিআইপি বন্দীদের তাদের পছন্দ অনুযায়ী খাবার সরবরাহ করা হয় বলে জানা যায়। এবিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার বলেন, আমাদের এখানে বর্তমানে বন্দীর সংখ্যা ৮ হাজার ১১৭ জন। পহেলা বৈশাখ উপলক্ষে কারাগারে বন্দীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। এদিন সাধারণ বন্দীদের পাশাপাশি ডিভিশনপ্রাপ্ত ও ভিআইপি বন্দীরাও একই ধরনের খাবার পাবেন। এছাড়া সন্ধ্যায় কারাগারের ভেতরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম