পলিটেকনিকের শাটডাউন কর্মসূচি শিথিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ May, ২০২৫

পলিটেকনিকের শাটডাউন কর্মসূচি শিথিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ May, ২০২৫ |
পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শাটডাউন কর্মসূচি সাময়িকভাবে শিথিলের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার বিকেলে কারিগরি ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। আন্দোলনের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ বলেন, শিক্ষকদের অনুরোধ ও কারিগরি শিক্ষার স্বার্থে আমরা সাময়িকভাবে ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি শিথিল করেছি। এর আগে গতকাল সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) উদ্যোগে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে ছাত্রনেতাদের সঙ্গে যৌথ বৈঠক হয়। বৈঠকে আইডিইবি, পলিটেকনিক শিক্ষক সংগঠন, সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এবং ছাত্র প্রতিনিধি উপস্থিত ছিলেন। বৈঠকে সবাই আন্দোলন শিথিল করে শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার আহ্বান জানান। ১৬ এপ্রিল থেকে পলিটেকনিক শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে জোরালো আন্দোলন শুরু করেন। ২৯ এপ্রিল থেকে শাটডাউন কর্মসূচি শুরু

হয় এবং অধিকাংশ ইনস্টিটিউটে তালা ঝুলিয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হয়। এর আগে বিক্ষোভ মিছিল, গণসমাবেশ ও আইডিইবি অফিসে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। সভায় সভাপতিত্ব করেন আইডিইবির কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন। বক্তব্য দেন আইডিইবি ও পলিটেকনিক শিক্ষক ও ছাত্র আন্দোলনের নেতারা। সরকারের পদক্ষেপের (হাইকোর্টের রায় স্থগিত, অধ্যক্ষ বদলি, উচ্চ পর্যায়ের কমিটি গঠন) প্রশংসা করেন বক্তারা। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়নের আশা করেন তারা। সভা শেষে ছাত্র প্রতিনিধিরা নেতাদের সঙ্গে গিয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের কার্যালয়ের তালা খুলে দেন। এতে করে প্রতীকীভাবে শাটডাউন কর্মসূচির শিথিলতা শুরু হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বঙ্গোপসাগরের ভূরাজনীতিতে ডিপি ওয়ার্ল্ড-এনসিটি চুক্তির অর্থ কী? চিঠির আবেগ থেকে ডিজিটাল বার্তা: আজ বিশ্ব ডাক দিবস ভারতে ক্যানসার ওষুধের দাম কমতে পারে ৭০ শতাংশ ইরানে ফের মার্কিন হামলার শঙ্কায় বেড়েছে তেলের দাম লোডশেডিং আড়াই হাজার মেগাওয়াট, জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ এলপিজি কারসাজির শেষ কোথায় নতুন আলোচনা রিকনসিলিয়েশন অক্টোবরে দিনে আক্রান্ত ২০৯৯, মৃত্যু ৭ জন ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই বিশৃঙ্খলা মোকাবিলায় সতর্ক পুলিশ জ্বালানি তেলের প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতি আসন্ন নির্বাচনে যেসব কারণে হেরে যেতে পারেন নেতানিয়াহু সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ ২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি! মহানবীকে নিয়ে কটূক্তি, সৌদিতে মৃত্যুদণ্ডের মুখে শ্রীলংকান যুবক মহাকাশে বড় বিপদ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট তালিকাভুক্ত সন্ত্রাসী সেচ্ছাসেবক দলের নেতা বগাকে ধরতে অভিযানে বাধা ডা. শাহাদাতের বিআইডিএস-এর প্রতিবেদন: বিদেশি অনুদানে টান পড়ায় ধুঁকছে ছোট ও মাঝারি এনজিও