পলকের ‘সম্মান রক্ষায়’ গামছা বাঁধা মুখের ছবি তুলতে বাধা পুলিশের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৪

পলকের ‘সম্মান রক্ষায়’ গামছা বাঁধা মুখের ছবি তুলতে বাধা পুলিশের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৪ |
সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মানসম্মান রক্ষায় তার ছবি তুলতে বাধা দিয়েছে যাত্রাবাড়ী থানা পুলিশ। হত্যা মামলায় যাত্রাবাড়ী থানায় ৭ দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার বিকালে যাত্রাবাড়ী থানা থেকে আদালতে নেওয়ার সময় চলন্ত গাড়ি থেকে পলকের গামছা দিয়ে বাঁধা মাথা ও মুখমন্ডলের ছবি তুলতে হাত দিয়ে বাধা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোজাহিদুল ইসলাম। এ সময় তিনি পলকের ছবি তুলতে বাঁধা দিয়ে বলেন, ‘ওনার (জুনাইদ আহমেদ পলক) মানসম্মান নষ্ট করবেন না’। একথা বলে পলকের চেহারা বরাবর হাত দিয়ে রাখেন এসআই মোজাহিদুল। এসআই মোজাহিদুল ইসলামের কাছে মামলার কপি ও রিমান্ডে কী তথ্য পেয়েছেন- জানতে চাইলে কোনো তথ্য না দিয়ে কোর্ট থেকে

নেওয়ার কথা বলেন। যাত্রাবাড়ী থানার ওসি ফারুক আহমেদ বলেন, পলকের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একাধিক মামলা রয়েছে। এর একটি মামলায় আগে থেকেই চার দিনের রিমান্ড মঞ্জুর হয়ে আছে।পরে আদালত থেকে তাকে ৭ দিনের রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়। গত ১৪ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার করা হয়। পরদিন রাজধানীর পল্টনে কামাল মিয়া নামে এক রিকশাচালক হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর অন্য মামলায়ও গ্রেফতার দেখানো হয় তাকে, নেওয়া হয় আবারো রিমান্ডে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করল জার্মানি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি-জনতা ‎ নতুন বেতন কাঠামোতে আরও যেসব সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা আল্লাহ মানুষের সঙ্গে যে ৫ ওয়াদা করেছেন পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেফতার ১৭ কয়লা খনির ময়লা পানিতে জীবনের রঙিন স্বপ্ন জনতার ক্ষোভের মুখে আ.লীগ নেতাকে নিতে পারল না পুলিশ বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক