পর্যটন কেন্দ্র লোকে লোকারণ্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫

আরও খবর

রাজধানীতে বিকালেই রাতের অন্ধকার

মায়ানমার সীমান্তে নতুন অস্বস্তি: বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত, আরাকান নেতার বিতর্কিত মানচিত্র ঘিরে উদ্বেগ

আলুটিলা পাহাড় ইসলামীকরণ: পর্যটন স্থানে জমি দখলের করে ধর্মীয় স্থাপনা নির্মাণ; জেলা প্রশাসকের সায়

নিষেধাজ্ঞায় কর্মহীন সাতক্ষীরার লাখো জেলে, পরিবার নিয়ে দুর্ভোগে

চট্টগ্রামে বেপরোয়া শিবির-সাজ্জাদের বাহিনী: ২৪ ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা না দিলে শরীর ঝাঁজরা করে দেওয়ার হুমকি

প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় আটক ২

পর্যটন কেন্দ্র লোকে লোকারণ্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫ |
রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরবতা। ঈদের দিন থেকে সেই নীরবতা ভাঙছে। গতকাল ছিল উপচে পড়া ভিড়। সমুদ্রসৈকত, পাহাড়, চা বাগান ও ঝরনার মতো পর্যটন কেন্দ্রগুলো ছিল লোকে লোকারণ্য। দীর্ঘ ছুটি থাকায় পর্যটন ব্যবসা জমে উঠেছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। কক্সবাজার ও পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভিড় ছিল চোখে পড়ার মতো। সমুদ্রের নোনাজলে গা ভাসিয়ে পর্যটকদের আনন্দে মেতে উঠতে দেখা গেছে। কেউ গোসল করছেন। কেউ ছবি তুলছেন। কেউ ছাতার নিচে বসে ঢেউ উপভোগ করছেন। আবার কেউ ঘোড়ার পিঠে চড়ে সৈকত ঘুরে বেড়াচ্ছেন। ঈদের তৃতীয় দিন গতকাল বুধবার কক্সবাজার সৈকতে দেড় লক্ষাধিক পর্যটক গেছেন। ছিল স্থানীয় আরও ৩০-৩৫ হাজার মানুষ। সব

মিলিয়ে সাগরে ঝাঁপাঝাঁপি করেন প্রায় দুই লাখ মানুষ। সৈকতে ঘোরাঘুরি শেষে বিপুলসংখ্যক পর্যটক ছোটেন মেরিন ড্রাইভ, দরিয়ানগর, হিমছড়ি, ইনানী ও পাটোয়ারটেক, মাথিনকূপ, রামুর বৌদ্ধপল্লি, ডুলাহাজারা সাফারি পার্ক ও আদিনাথ মন্দিরে। কক্সবাজার হোটেল-মোটেল, গেস্টহাউস ও রিসোর্ট মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার জানান, গত বছর ঈদুল ফিতরের ছুটিতে ১০ লাখ পর্যটক সমাগম হয়েছিল। এবার ৫ এপ্রিল পর্যন্ত ৯৫ শতাংশ কক্ষ বুকিং হয়েছে। কক্সবাজার শহর ও মেরিন ড্রাইভের পাঁচ শতাধিক হোটেল-মোটেল, গেস্টহাউস ও রিসোর্টে প্রায় ১ লাখ ৭০ হাজার পর্যটক থাকার ব্যবস্থা রয়েছে। এদিকে পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটক এত বেশি গেছেন যে আবাসিক হোটেলে কক্ষ সংকট দেখা দিয়েছে। আগাম কক্ষ বুকিং না দিয়ে যারা গিয়েছেন, তাদের

পড়তে হয়েছে বিড়ম্বনায়। পছন্দমতো কক্ষ না পাওয়া, পেলেও ভাড়া বেশি চাওয়ার অভিযোগ উঠেছে। ঈদের দিন থেকে হাসি ফুটেছে সিলেটের পর্যটন ব্যবসায়ীদের। পর্যটকে মুখর পুরো জেলা। ফাঁকা নেই আবাসিক হোটেল ও রিসোর্টগুলো। টিলাবেষ্টিত চা-বাগান, সাদাপাথর, জাফলংয়ে স্বচ্ছ পানির ঝরনা, রাতারগুল, লালাখাল, বিছনাকান্দি, পান্তুমাই, লোভাছড়া ও ঝরনায় গতকাল ছিল উপচে পড়া ভিড়। এ ছাড়া শাহজালাল (রহ.) ও শাহপরানের (রহ.) মাজারে ভিড় ছিল লক্ষণীয়। এবার ১৫ লাখ পর্যটক সমাগমের আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা। দু’দিন ধরে মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলোর দৃশ্যপট পাল্টে গেছে। লাউয়াছড়া জাতীয় উদ্যান, বধ্যভূমি ৭১, মাধবকুণ্ড জলপ্রপাত, মাধবপুর লেক, বাইক্কাবিল, জলের গ্রাম অন্তেহরিতে পর্যটকের ভিড় লক্ষ্য করা গেছে। ভাসমান দোকানিদের বেচা-কেনা বেড়েছে। তবে পর্যাপ্ত

শৌচাগার, ক্যান্টিন ও বিশ্রাম নেওয়ার বেঞ্চ না থাকায় আগন্তুকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। লাউয়াছড়া জাতীয় উদ্যান সূত্রে জানা যায়, ঈদ ও পরের দিনে দুই হাজারের বেশি দর্শনার্থী প্রবেশ করেছেন। মাধবকুণ্ড জলপ্রপাতের কর্মচারী সাজু আহমদ বলেন, ঈদের দিন ২ হাজার ৫০০, পরদিন ১ হাজার ৫০০, আর গতকাল দুই হাজারের বেশি পর্যটক এসেছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গতকাল রাঙামাটি আসা ভ্রমণপিপাসুর ঢল নেমেছে বিভিন্ন পর্যটন ও বিনোদন কেন্দ্রে। ঝুলন্ত সেতু, জেলা প্রশাসনের বাংলো পার্ক, পুলিশের পলওয়েল পার্ক, কাপ্তাই হ্রদের ধারে অবস্থিত আসামবস্তি-কাপ্তাই ১৮ কিলোমিটার সড়কের দৃশ্য তারা উপভোগ করেন। এছাড়া বেসরকারি উদ্যোগে তৈরি বড়গাঙ, রাইন্যা টুগুন, বেরান্নে লেক এবং বার্গী লেক ভ্যালি, আরণ্যক, রাঙাদ্বীপ, শিশু পার্কসহ

বিভিন্ন কেন্দ্র পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে। অনেকে কাপ্তাই হ্রদে নৌ ভ্রমণ করেন। সাজেক কটেজ-রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেববর্মণ জানান, ৯০ শতাংশ কটেজ-রিসোর্টের কক্ষ বুক হয়ে আছে। চট্টগ্রাম নগরীর বিনোদন কেন্দ্রগুলো ছিল লোকারণ্য। পতেঙ্গা, চিড়িয়াখানা, ফয়’স লেক, জাতিসংঘ পার্ক, প্রজাপতি পার্ক, জাম্বুরি মাঠ, অভয়মিত্র ঘাট, বায়েজিদ লিংক রোড, হালিশহর, গুলিয়াখালী, মহামায়া, পারকি ও ফটিকছড়ি চা বাগানে ছিল ভিড়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের গভীর শোক প্রকাশ গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন আগামী বছর এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানালো মন্ত্রণালয় কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করলো সরকার রণক্ষেত্র সুনামগঞ্জ, নিহত বিএনপি কর্মী–আহত ৪০ নির্বাচনের পর বিধানসভাতেও থালাপতি ম্যাজিক, বিরোধী শিবিরে ভাঙন ইরানে ৯ বার ভূমিকম্প! নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে ‘গ্যাস বিস্ফোরণে দগ্ধ ১২ নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত যৌতুক মামলায় আত্মসমর্পন কনটেন্ট ক্রিয়েটর রাহির ‘কনট্রাক্ট ম্যারেজ’র সেন্সর বাতিল রাজধানীতে বিকালেই রাতের অন্ধকার হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু চীনা নিষেধাজ্ঞা এড়িয়ে নতুন নামে ট্রাম্পের সঙ্গে বেইজিং সফরে রুবিও কুয়েতে ইরানের বিপ্লবী গার্ডের ৪ সদস্য আটক স্বাস্থ্য পরীক্ষার পর বাড়ি ফিরলেন সোনিয়া গান্ধী সশস্ত্র হামলায় মণিপুরে ৩ চার্চ নেতা নিহত আ.লীগ নেত্রী জাহানারা গ্রেফতার বিশ্ববাজারে তেলের দাম কমল