পরিস্থিতি বুঝে জোটবদ্ধ নির্বাচন করতে বাঁধা নেই: আখতার হোসেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৫

পরিস্থিতি বুঝে জোটবদ্ধ নির্বাচন করতে বাঁধা নেই: আখতার হোসেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৫ |
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সারাদেশে তাদের কর্মপরিধি বিস্তৃত করতে কাজ করে যাচ্ছে। দলটি আগামী জাতীয় নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা রাখে। তবে রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে, যদি আদর্শগত ও কর্মসূচির মিল থাকে এবং দেশের স্বার্থে প্রয়োজন হয়, তাহলে অন্য কোনো দলের সঙ্গে জোট গঠনেও বাধা নেই বলে জানিয়েছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, জোট হওয়ার বাস্তবতাকে আমরা একেবারেই নাকচ করছি না। আবার জোট বাধ্যতামূলক—এমন নিশ্চয়তাও দিচ্ছি না। বুধবার (২ এপ্রিল) রাতে রংপুরের পীরগাছা বাজারে গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আখতার হোসেন আরো বলেন, নির্বাচনের সময় যখন ঘনিয়ে আসবে, তখন দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে আমাদের লক্ষ্য, উদ্দেশ্য ও

আদর্শের মিল থাকলে আলোচনা করে জোটবদ্ধ নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখনই এ নিয়ে চূড়ান্ত কিছু ভাবছি না। তিনি জানান, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ফরমাল ও ইনফরমাল যোগাযোগ চলছে এবং ফ্যাসিবাদবিরোধী যেকোনো পক্ষের সঙ্গে একযোগে কাজ করতে তারা প্রস্তুত। এদিন দুপুর থেকে আখতার হোসেন এনসিপির নেতাকর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি, এনসিপির পীরগাছা উপজেলার সংগঠক শামীম হোসেন, ফারদিন এহসান মাহিম, সোহেল তানভীর, ডা. একরামুল ইসলাম প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ