পদ্মার এক বোয়াল ৫২ হাজার টাকায় বিক্রি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪

পদ্মার এক বোয়াল ৫২ হাজার টাকায় বিক্রি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ |
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে সোমবার ভোরে এক জেলের জালে ১৮ কেজি ওজনের বিশাল এক বোয়াল মাছ ধরা পড়ে। মাছটি ৫২ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে। জানা গেছে, পদ্মা নদীর দৌলতদিয়া কুশাহাটা চর এলাকায় পদ্মা নদীতে সোমবার ভোর ৪টার দিকে জেলে গোবিন্দ হলদারের জালে মাছটি ধরা পড়ে। সকাল ৭টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটে কেসমত মোল্লার আড়তে এনে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ২ হাজার ৮৫০ টাকা কেজি দরে ৫১ হাজার ৩০০ টাকা দিয়ে মাছটি কেনেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা। পরে অনলাইনের মাধ্যমে মাছটি তিনি ঢাকার এক ক্রেতার কাছে ২ হাজার ৯০০ টাকা কেজি দরে ৫২ হাজার ২০০ টাকায় বিক্রি করেন। দৌলতদিয়া

ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, এতবড় সাইজের বোয়াল মাছ সচরাচর দেখা মেলে না। তাছাড়া পদ্মা নদীর মাছের আলাদা একটা কদর রয়েছে। তাই মাছটির ভিডিও আমার ফেসবুক পেজে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ঢাকার এক ব্যবসায়ী যোগাযোগ করে ২ হাজার ৯শ টাকা কেজি দরে ৫২ হাজার ২০০ টাকা দিয়ে বোয়ালটি কিনে নেন। মাছটি বিশেষ ব্যবস্থায় তার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এত বড় মাছ ধরে ভালো দাম পাওয়ায় জেলে ভাইয়েরা খুবই খুশি হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার