পদ্মায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫

পদ্মায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫ |
পাবনায় ঈদের ছুটিতে স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়ার পর পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ স্বামীর-স্ত্রীর মরদেহ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছেন নৌ পুলিশ সদস্যরা ও স্থানীয় জেলেরা। এর আগে শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে সুজানগর উপজেলা সাতবাড়ি ইউনিয়নের কাঞ্চন পার্ক নামক স্থানে নৌকাডুবির ঘটনা ঘটে। নিখোঁজের ১৬ ঘণ্টা পর শনিবার সকাল ১০টার দিকে সাতবাড়িয়া নামক স্থানে পদ্মা নদীর মাঝ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার চত্রাপুর ইউনিয়নের কোল চুরি গ্রামের দুলাল প্রামাণিকের ছেলে হৃদয় হোসেন (২৬) ও আতাইকুলা থানার বনগ্রামের মনিরুজ্জামান মানিকের মেয়ে মৌ খাতুন (২২)। স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, তিন মাস আগে হৃদয় ও মৌয়ের বিয়ে

হয়। শুক্রবার তারা সাতবাড়িয়া কাঞ্চন পার্ক এলাকায় পদ্মা নদীতে নৌকায় ঘোরার সময় সেটি নদীর মাঝখানে ডুবে যায়। নৌকার অন্যান্য ব্যক্তিরা সাঁতার কেটে তীরে ফিরলেও হৃদয় দম্পত্তি নিখোঁজ হয়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করলেও তাদেরকে পাওয়া যায়নি। নাজিরগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই জয়ন্ত চন্দ্র দে বলেন, ঘটনা শোনার পর নো পুলিশ কাজ শুরু করে। জেলেদের মাধ্যমে আমরা নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করতে সক্ষম হয়েছি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি