ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮
সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে
অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা
‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব
পদত্যাগ করলেন ডা. দ্বীন মোহাম্মদ
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ন্যাশনাল ডক্টরস ফোরামসহ (এনডিএফ) বৈষম্যবিরোধী চিকিৎসকদের দাবির মুখে অবশেষে পদত্যাগ করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য উপদেষ্টা তার পদত্যাগপত্র গ্রহণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন।
দুপুরে কাজী দ্বীন মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্র পদত্যাগপত্র গ্রহণের বিষয়টিও নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, বুধবার চিকিৎসকদের দাবির মুখে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন কাজী দ্বীন মোহাম্মদ।
আজ বা কালকের মধ্যে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে নতুন পরিচালক নিয়োগ দেওয়া হবে বলেও জানা গেছে।



