‘পতিতাদের শ্রমিক ঘোষণার প্রস্তাব ইসলামের সঙ্গে যুদ্ধ ঘোষণার শামিল’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫

‘পতিতাদের শ্রমিক ঘোষণার প্রস্তাব ইসলামের সঙ্গে যুদ্ধ ঘোষণার শামিল’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫ |
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, নারী সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে যে প্রস্তাবনা দাখিল করেছে- তা বৃহত্তর জনগোষ্ঠীর চিন্তা-চেতনা, বোধ-বিশ্বাস ও সভ্যতা-সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক। তিনি বলেন, এ প্রস্তাব ইসলামের সঙ্গে যুদ্ধ ঘোষণার শামিল। ইসলামের সঙ্গে যুদ্ধ করতে আসলে নিজেরাই পুড়ে অঙ্গার হয়ে যাবে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা। ইমতিয়াজ আলম বলেন, ইসলামসহ অন্যান্য ধর্মেও পতিতাবৃত্তি চরমভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং এর শাস্তির বিধানও কুরআনে স্পষ্ট বর্ণনা করা হয়েছে। ইসলামের পরিভাষায় যাকে জিনা আখ্যায়িত করা হয়েছে তা- হলো পতিতা বা বেশ্যাবৃত্তি। ইচ্ছায়-অনিচ্ছাসহ যেভাবেই হোক না

কেন- তা কেবলই জিনা হিসেবে বিবেচিত হবে। তিনি আরও বলেন সংস্কার কমিশনের প্রস্তাব শুধুই পশ্চিমা সংস্কৃতির লিফলেট মাত্র।যা শুধু ইসলামেই না বরং তা আমাদের হাজার বছরের গৌরবময় ঐতিহ্যের সঙ্গে সাংঘর্ষিক। ইমতিয়াজ আলম সংস্কার দেওয়া প্রস্তাবকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কঠোর হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, অবিলম্বে এ প্রস্তাব প্রত্যাহার করতে হবে।অন্যথায় দেশের মানুষ ফুঁসে ওঠলে পরিস্থিতি হবে অত্যন্ত ভয়াবহ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’