ন্যূনতম সংস্কার করে নির্বাচন চায় জামায়াত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ December, ২০২৪

আরও খবর

ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা

ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা

আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত

নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা

ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ

আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন

বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?

ন্যূনতম সংস্কার করে নির্বাচন চায় জামায়াত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ December, ২০২৪ |
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্যের জন্য গণসংলাপের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সংস্কার বিশাল ব্যাপার। সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে রাজনীতিকীকরণ এবং দুর্নীতিকরণ হয়েছে। অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সংস্কার করা সম্ভব নয়। এতে অনেক সময় লাগবে। শুক্রবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের (এফবিএস) জাতীয় সংলাপের প্রথম অধিবেশনে তিনি এসব কথা বলেন। ‘ঐক্য, সংস্কার ও নির্বাচন’ শীর্ষক এ সংলাপে ‘ঐক্য কোন পথে’ অধিবেশনে রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং নাগরিক সমাজের নেতৃত্বস্থানীয়রা বক্তৃতা করেন। ন্যূনতম সংস্কার করে জামায়াত নির্বাচন চায় জানিয়ে গোলাম পরওয়ার বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন তা করতে হবে। তারপরই অবাধ,

নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। জামায়াত সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে প্রস্তুত। ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়তে হবে’ জাতীয় সংলাপে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত গড়তে হবে। ছাত্র-জনতার রক্তই সেই সুযোগ এনে দিয়েছে। আজ রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন– রাজনীতি চর্চায় সেই পুরোনো জায়গায় ফিরে যাবো কিনা। বাংলাদেশের ক্ষমতা কোন পথে যাবে– তা ঠিক করতে হবে। সেই জায়গায় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার বিষয়ে ঐকমত্যে আসতে হবে। ‘দলগুলো প্রতিশ্রুতি ভুলে যায়’ সংলাপে গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে প্রতিশ্রুতি ভুলে যায় বলেই এখনও বিশেষ ক্ষমতা আইন রয়েছে। বিএনপির সমমনা দলগুলোর প্রতি ইঙ্গিত করে

তিনি বলেন, ৫ আগস্টের পর অনেক দলই সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে অবস্থান বদলে ফেলেছে। তারা সভায় এক রকম বলেন, ভেতরে অন্যরকম। প্রশাসনের সবাই বিএনপি-জামায়াত হয়ে যাচ্ছে। কীভাবে জবাবদিহি হবে? আমলাতন্ত্রের সমালোচনা আমলাতন্ত্রের সমালোচনা করে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মুহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, অভ্যুত্থানের সময় সামরিক কর্মকর্তারা পাশে দাঁড়ালেও সচিবালয় থেকে কেউ বলেনি, ‘মানুষের পাশে আছি।’ নতুন রাজনৈতিক দল গঠনের দিকে এগোনোর কথা জানিয়ে তিনি বলেন, এতে সুবিধাবাদের এবং ওয়ান-ইলেভেনের জায়গা হবে না। দুই দলের বন্দোবস্তের জায়গা হবে না। এমন বাংলাদেশ চাই, যেখানে পদলেহনকারী সচিব থাকবেন না। জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব বলেছেন, অভ্যুত্থানে তরুণরা শুধু নির্বাচনের জন্য প্রাণ দেয়নি। ৫ আগস্টের পর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ

এবং নিরাপত্তা নিশ্চিত হয়নি। দখলদারিত্ব শুধু হাতবদল হয়েছে। পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেছেন, সচিবালয়ে আগুন এবং সংখ্যালঘুদের ওপর হামলা একই ষড়যন্ত্র। সংখ্যালঘুদের ওপর হামলাকে অতিরঞ্জিত করা, আবার অস্বীকার করাও বিপজ্জনক। ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই নেতা ফজলুল হক বলেছেন, অর্থনৈতিক সংস্কার গুরুত্ব পাচ্ছে না। তুলনামূলক সৎ ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ না করতে না পারলে হোঁচট খেতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান