নোয়াখালীতে ভিজিএফের চাল চাওয়ায় এক নারীকে ইউপি সদস্যের জুতাপেটা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মে, ২০২৬

নোয়াখালীতে ভিজিএফের চাল চাওয়ায় এক নারীকে ইউপি সদস্যের জুতাপেটা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২৬ |
নোয়াখালীর সুবর্ণচরে ভিজিএফ কার্ডের চাল চাওয়াকে কেন্দ্র করে কহিনুর বেগম (৩৭) নামে এক নারীকে জুতাপেটা করার অভিযোগ উঠেছে এক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে। গতকাল দুপুর ২টার দিকে উপজেলার চরজুবলি ইউনিয়ন পরিষদ সংলগ্ন কম্পিউটার দোকানের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নাছিমা বেগম চরজুবলি ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য। ভুক্তভোগী কহিনুর বেগম একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জয়নাল সর্দার বাড়ির জয়াল আবেদীনের মেয়ে। কহিনুর বেগম অভিযোগ করেন,আমার স্বামী ক্যান্সার আক্রান্ত। এক মেয়ে অসুস্থ হয়ে কিছু দিন আগে মারা যায়। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে গরীব ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণের কথা শুনে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মন্জুরুল আলমের

কাছে একটি কার্ডের জন্য যাই। তিনি আমাকে ইউনিয়ন পরিষদে থাকতে বলে বাড়িতে চলে যান। পরে আমি ইউনিয়ন পরিষদ সংলগ্ন কম্পিউটার দোকানের সামনে গিয়ে বলি মন্জুরুল মেম্বার আমাকে একটি চালের স্লিপ দেয়নি। ভোট আসলে তারা বাড়ি গিয়ে খালা-মা ডাকে। তাদেরকে ভোট আসলে আর ভোট দিবো না। তখন নারী ইউপি সদস্য কম্পিউটার দোকানের পিছনে বসা ছিল। আমি তাকে দেখিনি। পরে নারী ইউপি সদস্য নাছিমা বেগম কম্পিউটার দোকানের পিছন থেকে ক্ষিপ্ত হয়ে বের হয়ে আমাকে জুতা দিয়ে মারধর করেন। তবে অভিযোগ অস্বীকার করে নাছিমা বেগম বলেন,ওই নারী খারাপ আচরণ করেছেন। আমার বোরকা ধরে টানাটানি করলে আমি তাকে সরিয়ে দিই। জুতাপেটার কোনো ঘটনা ঘটেনি। আপনারা খবর নিয়ে

দেখেন আমি এরকম কাজ করতে পারি কি না। চরজুবলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল বলেন, ওই নারী আমার ইউনিয়নের বাসিন্দা নয়, আমি তাকে চিনি না। তিনি চাল বিতরণের সময় এসে বেজায় গালমন্দ করেন। বাজারে কী যেন গন্ডগোল হয়েছে, পরে আমি বিষয়টি শুনেছি। সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান বলেন, এ রকম একটি বিষয় শুনেছি। ওই নারীর পরিচয় এখনো পুরোপুরি শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্ত করে অভিযোগ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’