নেত্রকোনায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপির শীর্ষ নেতারা সক্রিয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪

নেত্রকোনায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপির শীর্ষ নেতারা সক্রিয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪ |
নেত্রকোনায় ৫ আগস্ট শেখ হাসিনা ছাত্র-জনতার আন্দোলনে দেশ থেকে পালিয়ে যাবার পর থেকে জেলায় বিএনপির শীর্ষ নেতারা ফের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছেন। তৃনমুল পর্যায়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সঙ্গে বিএনপি নেতাদের নিয়মিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। বিগত আওয়ামীলীগ সরকারের সময়ে দায়েরকৃত গায়েবী মামলা মোকাবেলার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনগনের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে তৃনমূলে সভা, সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন কমিশন শপথ নেয়ায় জেলার ৫টি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নিয়ে তৃনমূল নেতাকর্মীদের মধ্যে নানান আলোচনা শোনা যাচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনা-১, দূর্গাপুর-কলমাকান্দা আসনে বিএনপির নমিনী স্পেশাল এ্যাসিস্ট্যান্ট টু দ্যা চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স

এডভাইজারি কমিািটর সম্মানিত সদস্য কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, দূর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ড. মো. হামিদুর রহমান রাশেদ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, নেত্রকোনা-২, সদর-বারহাট্রা আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির আহবায়ক বিএনপির নমিনী অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানি, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ড. আরিফা জেসমিন নাহীন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ডা. দেলোয়ার হোসেন টিটো, নেত্রকোনা-৩, আটপাড়া- কেন্দুয়া আসনে বিএনপির নমিনী জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, জিয়া পরিষদ

কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা রোটারিয়ার এম. নাজমুল হাসান, কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা বিএনপির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল, নেত্রকোনা-৪, মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী আসনের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বাবরপতœী তাহমিনাজ্জামান শ্রাবনী, নেত্রকোনা-৫, পূর্বধলা আসনে বিএনপির নমিনী জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবু তাহের তালুকদার, পূর্বধলা বিএনপির সাবেক সভাপতি মো. সাইদুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আলম তালুকদার, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শহীদুল্লাহ ইমরানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজনীতিতে সক্রিয় থাকায় আওয়ামী লীগের রোষানলে পড়েছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের টার্গেটে পরিনত হয়ে নেত্রকোনার কৃতিসন্তাান সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর প্রায় ১৭ বছর যাবৎ কারান্তরীন

রয়েছেন। কারান্তরীন থাকাবস্থায় নির্বাচনী এলাকায় জনগণের পাশে রয়েছেন বিএনপির নমিনী বাবরপত্নী তাহমিনাজ্জামান শ্রাবনী। বাবরের নিঃশর্ত মুক্তির দাবীতে রাজধানীসহ নির্বাচনী এলাকার তিন উপজেলায় নিয়মিত মানববন্ধন কর্মসূচী পালিত হচ্ছে। জেলা বিএনপির সদস্য সচিব নেত্রকোনা-৩ আসনে বিএনপির নমিনী ড. রফিকুল ইসলাম হিলালীর কেন্দুয়াস্থ বাসভবনে একাধিকবার হামলা, ভাংচুর, নেতাকর্মীদের ওপর গুলি বর্ষনের ঘটনা ঘটেছে। রাজনৈতিক কারনে ড. রফিকুল ইসলাম হিলালীর বিরুদ্ধে ৫৬টি মামলা দায়ের করা হয়। দীর্ঘদিন জেলা কারাগারে আটক থেকে মুক্তিলাভের দিন জেল গেটে সকল বাধা উপেক্ষা করেই শত শত নেতাকর্মীরা তাকে বরন করে নেন। জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খানের বিরুদ্ধে ১৩টি মামলাসহ শহরের চকপাড়াস্থ বাসভবন গত

সাড়ে ১৫ বছর গভীর রাতে পুলিশী তল্লীতে ছিল। তিনি জেলা বিএনপির দুঃসময়ে রাজপথের আন্দোলনে শহীদ জিয়াউর রহমানের একজন পরীক্ষিত সৈনিকের ভুমিকা পালন করেন। জেলা বিএনপির আহবায়ক ডা. আনোয়ারুল হকের বিরুদ্ধে ১২টি মামলাসহ শহরের আধুনিক সদর হাসপাতাল রোডস্থ বাসভবনে প্রতিদিন সন্ধ্যার পর নিষিদ্ধ ছাত্র সংগঠনের নেতাকর্মীরা ককটেল বিষ্ফোরনের ঘটনা ঘটিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আজ মহান মে দিবস নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রতিবাদে স্টেট ডিপার্টমেন্টে স্মারকলিপি প্রদান করলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আমি একজন শিশু মুক্তিযোদ্ধা: সংসদে জামায়াত নেতা তাহের জুলাই স্তম্ভ ময়লার ভাগাড়ে পরিণত, ক্ষোভ জানালেন ফারুকী বীর মুক্তিযোদ্ধা ইনুকে সান্ত্বনাসূচক কথা বলায় দুই পুলিশ সদস্যের সাজা চুক্তি অনুযায়ী ৩৬ হাজার কোটিতে ১৪টি বোয়িং কিনলেও বাড়েনি যুক্তরাষ্ট্রে গার্মেন্টস অর্ডারের পরিমাণ সংসদের জন্য বাজারদরের চেয়ে ৬-৮ গুণ বেশি দামে পণ্য ক্রয়কে দুর্নীতি মানতে নারাজ হুইপ আশরাফ উচ্চসুদে বিভিন্ন দাতাগোষ্ঠী থেকে ১.৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার বিসিবি’র অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট ১২ দিন পার হলেও মেলেনি হদিস: বাঁশখালীতে একই মাদ্রাসার দুই ছাত্রের অন্তর্ধান নিয়ে জনমনে আতঙ্ক যশোরে যুবলীগের ব্যানারে মিছিলের অভিযোগে গ্রেপ্তার ৯ বরিশালে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, পেয়েছেন স্থানীয়দের সমর্থন বাবা-মায়ের ঝগড়ার ঘটনায় শেখ হাসিনাসহ ৩১০ জনের নামে জুলাইযোদ্ধা পুত্রের ‘জুলাই মামলা’ জামিন পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিন পেলেন বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ইমি রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা মাংস আমদানিতে মুসলিম অধ্যুষিত বাংলাদেশে মানতে হবে মার্কিন তরিকা: হারাম-হালাল যাচাইয়ের সুযোগ থাকছে না যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা কমিটির সভায় ইউনুসকে গ্রেফতার দাবি এআই’র প্রসারে সংকুচিত হচ্ছে মৌলিক চিন্তার পরিসর