ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার
মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩
শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত
গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ
পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু
নেত্রকোনায় ২৩৮ বোতল ভারতীয় মদ জব্দ
নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর থেকে মালিকবিহীন ২৩৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ ও পরিবহণ কাজে ব্যবহৃত একটি নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৬ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এএসএম কামরুজ্জামান (পিবিজিএম)।
এর আগে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিদেশি মদ ও একটি নৌকা দুর্গাপুর ইউনিয়নের সোমেশ্বরী নদী এলাকা থেকে জব্দ করে বিজিবির সাত সদস্যের একটি বিশেষ টহল দল।
বিজিবি অধিনায়ক জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবির অধীনে ভবানীপুর বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৫২/১ এস হতে আনুমানিক দুইশ গজ বাংলাদেশের ভেতর থেকে এসব মাদকদ্রব্য
জব্দ করে বিজিবি সদস্যরা। তিনি আরও জানান, জব্দকৃত ২৩৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদের বোতল এবং নৌকা নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।
জব্দ করে বিজিবি সদস্যরা। তিনি আরও জানান, জব্দকৃত ২৩৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদের বোতল এবং নৌকা নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।



