নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৬

নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৬ |
নেত্রকোণায় বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সকালে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করলেও সন্ধ্যায় তার পরিণতি হয়েছে ঘরবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট। জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গৌরব আহমেদ খানের বাসায় রাতের অন্ধকারে একদল লোকের হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটিকে স্থানীয়রা মব সন্ত্রাসের মাধ্যমে রাজনৈতিক অধিকার হরণের দৃষ্টান্ত হিসেবে দেখছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে নেত্রকোণা জেলা শহরের সাতপাই এলাকায় ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিল করেন। মিছিলের নেতৃত্ব দেন গৌরব আহমেদ খান। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়। একই দিন সন্ধ্যায় পৌরসভার পূর্ব চকপাড়া এলাকায় গৌরবের বাসায় হামলার অভিযোগ ওঠে। পরিবারের দাবি, রাতের অন্ধকারে এবং এলাকার বাতি নিভিয়ে একদল অজ্ঞাত লোক বাসায় ঢুকে আসবাবপত্র

ভাঙচুর করে, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। গৌরবের মা শাহানাজ পারভিন অভিযোগ করে বলেন, হামলাকারীরা প্রায় সাড়ে পাঁচ ভরি স্বর্ণালংকার ও ৮০ হাজার টাকা নিয়ে গেছে। ফ্রিজ, চুলা, থালা-বাসনসহ ঘরের প্রায় সবকিছু ভাঙচুর করা হয়েছে। ফ্রিজে থাকা মাছ-মাংসও লুট হয়েছে। তিনি বলেন, “ছেলে মিছিল করার পরদিনই আমাদের বাড়িতে হামলা হয়েছে। ছেলে দেশ ও মানুষের ভালো চায় বলেই মিছিলে অংশ নিয়েছে। এ কারণেই আমাদের ওপর হামলা।” গৌরবের বাবা ফরহাদ আহমেদ জানান, তার ছেলে খারাপ রাজনীতির সঙ্গে জড়িত নন। তিনি দরিদ্র মানুষের পাশে দাঁড়াতেন এবং বিভিন্ন উপলক্ষে গরিবদের মধ্যে ত্রাণ বিতরণ করতেন। হামলার পর পরিবারের থাকার মতো অবস্থা নেই বলে জানিয়েছেন শাহানাজ

পারভিন। তিনি বিচার দাবি করেছেন এবং হামলাকারীদের সুস্থ জীবন কামনা করেছেন। তবে কাউকে চিনতে পারেননি বলেও জানান তিনি। পুলিশের বক্তব্যে জানা গেছে, মিছিলের ভিডিও বিশ্লেষণ করে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে বাড়িতে হামলার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন নেত্রকোণা মডেল থানার ওসি আবুল খায়ের। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, মিছিল করার পরপরই সংশ্লিষ্ট নেতার বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা মব সন্ত্রাসের মাধ্যমে বিরোধী রাজনৈতিক অধিকার হরণেরই নমুনা। কেউ কেউ মনে করছেন, এ ধরনের ঘটনা স্বাধীনভাবে মতপ্রকাশ ও সংগঠিত হওয়ার অধিকারকে ভয় দেখিয়ে দমন

করার চেষ্টা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আসিফ নজরুলের ছাগল দুইটাই খাওয়া উচিত ছিল: পাটওয়ারী ইউএস ওপেনে হেরে র‍্যাকেট ভাঙলেন সাবালেঙ্কা সহসাই খুলছে না হরমুজ প্রণালি নাইন-ইলেভেনের আগে ভারতও ছিল ওসামা বিন লাদেনের নিশানায়: সিআইএ প্রতিবেদন সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেল চীন ২০ বছর একই লটারি নম্বরে ভাগ্য বদল, জিতলেন দেড় লাখ ডলার অনুসন্ধানে দুদক: এনসিপি নেতা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি পাচারের অভিযোগ আদানির বন্ধ ইউনিট সচল হতেই থমকে গেল রামপাল বিদ্যুৎ কেন্দ্র: কমছে না লোডশেডিং চাল-তেল-সবজি-কাঁচামালের পর এবার ভারত থেকে এলো সাড়ে ৩ লাখ কেজি ইলিশ! বাদ যাবে না কোনো পণ্য ডেঙ্গুর হটস্পট চট্টগ্রাম: একদিনে আক্রান্ত ৮৭, মৃত্যু ২ পুঁজিবাজারে আস্থার সংকট, বিক্রির চাপে ক্রেতা কম টুঙ্গিপাড়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, যুবদলের ২ নেতা গ্রেপ্তার হুথিদের হাতে মায়ুন দ্বীপের পতন: বাব আল-মান্দাব প্রণালীর নিয়ন্ত্রণ ইরান-সমর্থিত বিদ্রোহীদের হাতে ৯/১১ থেকে কি সত্যিই শিক্ষা নেয়নি যুক্তরাষ্ট্র? মেসির দুর্দান্ত গোলেও জিততে পারল না ইন্টার মায়ামি জোড়া গোল দিয়ে এমবাপে বললেন, ‘প্রথমার্ধেই খেলা শেষ করে দিয়েছি’ মোদি-শি বৈঠক: গালওয়ান-পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারত-চীন সংলাপ জানুয়ারি-আগস্টঃ বাংলাদেশে নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতার ভয়াবহ চিত্র প্রধানমন্ত্রীর লাইভ শুরুর সাথে সাথেই গেল বিদ্যুৎ, ফিরল বক্তব্য শেষ হওয়ার পর আত্মগোপন থেকে ২ বছর পর বাড়ি ফিরতেই পরিবারের সামনে যুবলীগ সভাপতিকে কুপিয়ে হত্যা