নেইমারকে নিয়ে রোনালদো— ‘যারা তাকে বিশ্বাস করেনি, তাদের মুখ বন্ধ করার সুযোগ এটা’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জুন, ২০২৬

নেইমারকে নিয়ে রোনালদো— ‘যারা তাকে বিশ্বাস করেনি, তাদের মুখ বন্ধ করার সুযোগ এটা’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুন, ২০২৬ |
ব্রাজিলের হয়ে দুইবার বিশ্বকাপ জিতেছেন রোনালদো নাজারিও। ২০২৬ বিশ্বকাপে কিলিয়ান এমবাপে এবং লিওনেল মেসির খেলা দারুণ উপভোগ করছেন। এবং নেইমারের খারাপ সময়ে তার পাশে দাঁড়িয়েছেন। রোনালদো চান এ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে নেইমার তাদের মুখ বন্ধ করে দিক, যারা তার সমালোচনা করে থাকেন। ফরাসি সংবাদপত্র এল ইকুইপেকে দেওয়া একটি সাক্ষাৎকারে সাবেক এই স্ট্রাইকার জানান, এমবাপের খেলার ধরনের সঙ্গে তিনি নিজের ক্যারিয়ারের সেরা সময়ের মিল খুঁজে পান। একই সঙ্গে তিনি আরও একবার নেইমারের পাশে দাঁড়িয়ে আশা প্রকাশ করেছেন যেন এ তারকা চলতি বিশ্বকাপে নিজের সেরা খেলা উপহার দিতে পারেন। রোনালদো বলেন, ‘মেসি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় এবং আজও সে মাঠে সমান প্রভাবশালী ও

ম্যাচ জিততে ভূমিকা রাখছে। অন্যদিকে এমবাপের খেলার ধরন আমাকে আমার নিজের সেরা সময়ের কথা মনে করিয়ে দেয়। সে বর্তমান যুগের অন্যতম সেরা ফুটবলার এবং এই খেলার কিংবদন্তিদের একজন উত্তরসূরি।’ ব্রাজিলের এ লিজেন্ড বলেন, ‘তারা (মেসি ও এমবাপে) দুজনেই নিঃসন্দেহে এমন খেলোয়াড় যারা পরিসংখ্যানের ঊর্ধ্বে এবং বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার যোগ্যতা রাখে’। বরাবরের মতোই রোনালদো নেইমারের প্রশংসা করলেন এবারও। তবে এবার তিনি নেইমারের বর্তমান পরিস্থিতির সঙ্গে ২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপানে নিজের কাটানো সেই বিশ্বকাপের তুলনা টেনেছেন- যখন তিনি হাঁটুর মারাত্মক ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছিলেন এবং ব্রাজিলকে পঞ্চম বিশ্বকাপ জেতাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। ‘যারা তাকে (নেইমার) বিশ্বাস করেনি, তাদের সবার

মুখ বন্ধ করে দেওয়ার একটা দারুণ সুযোগ রয়েছে নেইমারের সামনে। ২০০২ সালে আমিও এমন একটা প্রত্যাবর্তন পর্বের মধ্য দিয়ে গিয়েছিলাম, তাই আমি পুরোপুরি নেইমারের পক্ষে আছি।’ সাক্ষাৎকারের শেষ অংশে রোনালদো ব্রাজিলের ফুটবলের বর্তমান অবস্থা এবং আগের সেই একচ্ছত্র আধিপত্য হারানোর কারণ নিয়ে নিজের মতামত জানিয়ে বলেন, ‘আমরা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটি নিয়ে কথা বলছি। এখন পুরো বিশ্ব জুড়েই দুর্দান্ত সব খেলোয়াড় এবং শক্তিশালী দল রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে ব্রাজিল হয়তো তার ‘একক ফেবারিট’ তকমাটি হারিয়েছে, কিন্তু এখনও তারা ফুটবলের অন্যতম পরাশক্তি হিসেবেই বিবেচিত হয়।’ রোনালদো বলেন, ‘চিরন্তন ফেবারিট হিসেবে ব্রাজিলের ইতিহাস এবং আমাদের সংস্কৃতিতে ফুটবলের শিকড় এতটাই গভীরে যে, দলটির প্রতি

প্রত্যাশা সবসময়ই আকাশচুম্বী থাকে।’ সোমবার (২৯ জুন) রাতে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ জাপানের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম