নৃত্যশিল্পী হওয়াই কাল হলো রানী বেগমের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫

নৃত্যশিল্পী হওয়াই কাল হলো রানী বেগমের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫ |
নৃত্যশিল্পী হওয়াই কাল হলো মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের রানী বেগমের। স্বামীর নির্দেশমতো নৃত্যশিল্পীর পেশা ছাড়তে রাজি হননি। এ কারণে তাকে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করা হয়। পুলিশের কাছে দ্বিতীয় স্বামী রকি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য দিয়েছেন। পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাহাঙ্গীর মিয়া রকির জবানবন্দির বরাত দিয়ে বলেন, রানী বেগম ছোটকাল থেকেই নৃত্য পরিবেশন করতেন। নৃত্যকে তিনি পেশা হিসাবে বেছে নেন। রানীর প্রথম বিয়ের পর স্বামী তাকে এ পেশা ছেড়ে দিতে চাপ দেন। এ নিয়ে মনোমালিন্যের একপর্যায়ে স্বামীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ ঘটে। ৬ মাস পর রকি মিয়ার সঙ্গে বিয়ে হয়। কয়েক মাস ভালোই চলছিল। এরপর রকি মিয়াও রানীর নাচ-গানে আপত্তি জানান। এই

পেশা ছেড়ে দিতে বলেন। কিন্তু রানী কর্ণপাত করেননি। এরপর থেকেই রকি মিয়া রানীকে হত্যার পরিকল্পনা করতে থাকেন। বাণিজ্যমেলা উপলক্ষ্যে ৬ জানুয়ারি রূপগঞ্জে নিয়ে রানীকে গলা কেটে হত্যা করা হয়। ঘটনার পর জেনেভা ক্যাম্প থেকে রকিকে গ্রেফতারে সক্ষম হয় পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া শিশুশ্রম রোধে প্রয়োজন শক্তিশালী জন্ম নিবন্ধন আইন কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি? কানাডার ফুটবল সাফল্যকে অনুসরণ করতে পারে বাংলাদেশ: শমিত এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা জাপানের বড় ধাক্কা, অবসরের ঘোষণা এন্দোর রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা