নুরকে আরও ৩৬ ঘণ্টা আইসিইউতে রাখার সিদ্ধান্ত চিকিৎসকদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৫

নুরকে আরও ৩৬ ঘণ্টা আইসিইউতে রাখার সিদ্ধান্ত চিকিৎসকদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৫ |
জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণ-অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হন সংগঠনটির সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। শনিবার (৩০ আগস্ট) রাত ৮টার দিকে চিকিৎসকরা জানান, নুরুল হক নুরের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল থাকলেও এখনই আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। চিকিৎসকদের মতে, আগামী ৩৬ ঘণ্টা তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। এ সময়ে মস্তিষ্ক, স্নায়ু এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণের অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে। ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, নুরুল হক নুরের মাথায় গুরুতর আঘাত রয়েছে। তার নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে এবং মস্তিষ্কে হালকা

রক্তক্ষরণ ধরা পড়েছে। তিনি বর্তমানে আইসিইউতে নিবিড় চিকিৎসাধীন। চিকিৎসা কার্যক্রমে সহায়তার জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে নিউরোসার্জারি, ইএনটি, চক্ষু এবং মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন। চিকিৎসকদের তথ্যানুযায়ী, নুরুল হক নুর বর্তমানে স্বাভাবিকভাবে জ্ঞানপ্রাপ্ত এবং নড়াচড়া করতে পারছেন। তবে তার চোখ ও মুখমণ্ডলে ফোলাভাব রয়েছে এবং চোখের ভেতরে রক্ত জমাট বেঁধে আছে। এদিকে নুরুল হক নুর তার ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দেশবাসীর কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রশাসনকে দলীয়করণে অতীতের সকল রেকর্ড ভাঙ্গলো বিএনপি চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার জাতিসংঘের ‘নিহত’দের তালিকায় নাম, ভিডিও বার্তায় জীবিত হাজির পাবনার রাফি ‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ সিভিল সার্জনদের নিয়োগে শর্ত স্বাস্থ্যমন্ত্রীরঃ দিতে হবে ই-জিপি ও ডিডিও পাসওয়ার্ড! শেয়ারবাজারে বড় ধস, এক সপ্তাহে উধাও ৯ হাজার ৬৩২ কোটি টাকার বাজারমূলধন ফেনী সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, পুশব্যাক করল বিজিবি ইউরোপে পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বীদের কাছে মার খাচ্ছে বাংলাদেশ, বিকল্প খুঁজছেন ক্রেতারা অধিকাংশ সবজি ১০০ টাকার ওপরে: কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি, বেড়েছে মাছ-ডিম-মুরগির দামও ৩ মাসে দেশে কোটিপতির সংখ্যা বেড়েছে ২ হাজার ২০৯ জন অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা, শরিফুল-লিটনদের নিয়ে বিসিবির আপডেট জুলাই সংক্রান্ত অসংখ্য ভুয়া মামলা: তদন্তে উঠে আসছে একে একে চাঞ্চল্যকর তথ্য, মিলেছে জালিয়াতির প্রমাণ প্রবাসীর স্ত্রীর সাথে গুপ্ত সম্পর্ক, এবার বাঁশখালীর জামায়াত এমপি জহিরুলকে ঘিরে চাঞ্চল্যকর দাবি