নিহতের পাকস্থলীতে বিষ, শরীরে ধর্ষণ-আঘাতের চিহ্ন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ December, ২০২৪

নিহতের পাকস্থলীতে বিষ, শরীরে ধর্ষণ-আঘাতের চিহ্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ December, ২০২৪ |
নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বাসনা মল্লিকের পাকস্থলীতে বিষের উপস্থিতি পাওয়া গেছে। শরীরে ধর্ষণ বা আঘাতের চিহ্নও রয়েছে। ময়নাতদন্তকারী চিকিৎসক সূত্রে এ তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সদস্য বাসনা মাইজপাড়া ইউপি কার্যালয়ে উপকারভোগীদের মধ্যে টিসিবির পণ্য বিতরণ করেন। এখান থেকে বাড়ি ফেরার পথে মোবাইল ফোনে দৌলতপুর গ্রামের রাজিবুল ইসলামের কল পান। পাওনা ১০ হাজার টাকা আনতে যান। সন্ধ্যার দিকে রাজিবুল ও তার এক সহযোগী ওই গ্রামের মোক্তার মোল্যার বাড়ির পাশে দলবদ্ধ যৌন নির্যাতন করে। এ সময় তারা

ভিডিও ধারণ করে। দুই লাখ টাকা চাঁদা দাবি করে। বাসনা ঘটনাটি সবাইকে জানিয়ে দেওয়ার কথা বললে অভিযুক্তরা তাঁর মুখে বিষ ঢেলে দেয়। রাত ৮টার দিকে তিনি বাড়িতে ফিরে রাতের খাবার খান। কাউকে কিছু না বলে ঘুমিয়ে পড়েন। এর পর কয়েকবার বমি করেন। বুধবার তাঁর অবস্থার অবনতি হলে দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাত ১১টার দিকে মৃত্যু হয়। সেখানে ময়নাতদন্ত শেষে শুক্রবার বিকেলে পোড়াডাঙ্গা গ্রামের শ্মশানে সমাধিস্থ করা হয়। এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আ ন ম বজলুর রশীদ বলেন, ‘ভিকটিমের পাকস্থলীতে বিষের উপস্থিতি পাওয়া গেছে। শরীরে ধর্ষণ বা আঘাতের চিহ্নও রয়েছে। তাঁকে ধর্ষণের পর

বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। লাশ ময়নাতদন্ত করা হয়েছে। ঢাকা থেকে প্রতিবেদন আসার পর নিশ্চিত হওয়া যাবে মৃত্যুর কারণ কী ছিল।’ এ বিষয়ে বাসনার ছেলে রিংকু মল্লিক জানান, পাওনা টাকা দেওয়ার কথা বলে রাজিবুল মোবাইল ফোনে তাঁর মাকে দৌলতপুর গ্রামে একটি বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে কয়েকজন শ্লীলতাহানি করে মুখে বিষ ঢেলে দেয়। তাঁর মায়ের মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তি চান তিনি। রিংকুর স্ত্রী সুফলা মল্লিক বলেন, ‘মঙ্গলবার রাতে বাড়িতে এসে শাশুড়ি রাতের খাবার খান। পরে বমি করেন। অবস্থা খারাপ হলে বুধবার দুপুরে যশোর হাসপাতালে ভর্তি করি।’ এ ঘটনায় মাইজপাড়া ইউপি চেয়ারম্যান সফুরা খাতুন বলেন, ‘গত মঙ্গলবার ইউপি কার্যালয়ে

আমাদের সঙ্গে দাপ্তরিক কাজ করেন বাসনা মল্লিক। পরদিন পরিষদে না আসায় খোঁজ নিয়ে জানতে পারি তাঁর জ্বর হয়েছে। বৃহস্পতিবার রাতে জানতে পারি, তাঁর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে মৃত্যুর রহস্য উদ্ঘাটন হবে বলে আশা করছি।’ নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম গতকাল সন্ধ্যা ৭টায় বলেন, ‘বাসনা রানীর মৃত্যুর বিষয়টি অধিকতর তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় অভিযুক্ত সন্দেহে দৌলতপুর গ্রামের ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন এখনও হাতে আসেনি। হাতে পেলে এ ঘটনার প্রকৃত কারণ জানা যাবে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলা এখনও হয়নি। তবে মৃতের ছেলে মামলার জন্য থানায় এসেছেন। আজ

রাতেই মামলা হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন