নির্বাচিত সরকার ছাড়া দেশের শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: রিতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৫

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

নির্বাচিত সরকার ছাড়া দেশের শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: রিতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৫ |
নির্বাচিত সরকার ছাড়া দেশের শৃঙ্খলা ও শান্তি এবং উন্নয়ন কারো পক্ষে করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, দেশে যে বিশৃঙ্খলা চলছে তা একমাত্র গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার মোকাবেলা করতে পারবে। মঙ্গলবার বিকালে মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে চিকিৎসক সম্মিলন, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা এসব কথা বলেন। ড্যাবের মানিকগঞ্জ শাখার সভাপতি ডা. বদরুল আলম চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ডা. জিয়াউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে

উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় সাবেক সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, ড্যাবের সাবেক মহাসচিব অধ্যাপক ডা. মো. আব্দুস সালাম। আফরোজা খানম রিতা চিকিৎসকদের রোগীদের যত্নসহকারে দেখার আহ্বান জানান। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বাড়ানোর তাগিদ দেন তিনি। এছাড়া রিতা আরও বলেন, মিডিয়া কিছুটা স্বাধীন হলেও এখনো পুরোপুরি স্বাধীন হয়নি। এখনো অনেক সত্য কথা মিডিয়া প্রকাশ করতে পারছে না। অনেক ক্ষেত্রে বিএনপি মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে। নির্বাচন যত দেরিতে হবে দেশের পরিস্থিতি ততই খারাপের দিকে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া শিশু ও মায়ের দায়িত্বে জেলা প্রশাসন বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন