‘নির্বাচন অতিসত্বর হওয়া দরকার’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৪

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

‘নির্বাচন অতিসত্বর হওয়া দরকার’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৪ |
আগামী জাতীয় সংসদ নির্বাচন অতিসত্বর হওয়া দরকার বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সংস্কার করতে হবে সংসদে। জনগণের নির্বাচিত সংসদে আলোচনার ভিত্তিতে সেই সংস্কার হবে। মঙ্গলবার বিকেলে গুলশানের কার্যালয়ে গণ অধিকার পরিষদের সঙ্গে ৩১ দফার রাষ্ট্রকাঠামো সংস্কার প্রস্তাব, আগামী নির্বাচনসহ দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এ কথা বলেন। সংস্কার করতে হবে সংসদে—এ মন্তব্য করে আমীর খসরু বলেন, ‘আমাদের যে ৩১ দফা আছে, এর বাইরেও অন্যান্য দলের নির্বাচিত-অনির্বাচিত যেসব সংস্কার প্রস্তাব আসবে, সেগুলো আমরা সংসদে পেশ করব, সংসদে আলোচনা করব। বর্তমানে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে যে সংস্কার কমিটিগুলো করা হয়েছে, তারা

যদি সংস্কারের প্রস্তাব করে যায় আগামী দিনের জন্য, তাদের সংস্কার প্রস্তাবও আমরা সংসদে আলোচনা করব। সংসদ সেই সিদ্ধান্তগুলো নেবে আগামী দিনে জনগণের ম্যান্ডেটের পরিপ্রেক্ষিতে।’ দ্রুত নির্বাচনের প্রয়োজনীয়তার তাগিদ দিয়ে বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমাদের সবার প্রত্যাশা হচ্ছে, দ্রুত নির্বাচনের মাধ্যমে দ্রুত একটা সংসদ, একটা সরকার গঠন করা, যারা আগামী দিনে ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে।’ তিনি আরও বলেন, ‘সুতরাং নির্বাচন অতি সত্বর হওয়া দরকার। একটা নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি ক্ষমতায় আসবে, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক-সামাজিক-রাজনৈতিক এবং আজ বৈদেশিক যে বিষয়গুলোর আমরা সম্মুখীন হচ্ছি, সেগুলো নির্বাচিত সরকারের পক্ষে দ্রুত সমাধান দেওয়া সম্ভব।’ aএ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ ও ভাইস

চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ দলটির নেতারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া শিশু ও মায়ের দায়িত্বে জেলা প্রশাসন বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম