নির্বাচনের সময় নিয়ে যা বললেন ভিপি নুর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৪

নির্বাচনের সময় নিয়ে যা বললেন ভিপি নুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৪ |
বর্তমান সরকার দুই-এক বছর ক্ষমতায় থেকে অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুর (ভিপি নুর)। বুধবার বিকালে পটুয়াখালীর দশমিনা উপজেলার সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। নুর বলেন, আমার সব আত্মীয়স্বজন গলাচিপা-দশমিনায়, তাই আগামী নির্বাচনে আমি পটুয়াখালী-৩ আসন থেকে অংশ নিতে চাই। ভিপি নুর বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জনগণের জন্য কাজ করতে হবে। ওসি, ইউএনও, ডিসি ও এসপি হোক যারা জনগণের জন্য কাজ করবে না তাদের চাকরিচ্যুত করা হবে। যারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে তাদের সরকারি চাকরি থেকে বিতাড়িত করা হবে বলে হুঁশিয়ারি দেন নুর। গত

১৫ বছরে অনেকে আওয়ামী লীগের গোলামি করেছে। কেউ কোনো রাজনৈতিক দলের গোলামি করলে প্রজাতন্ত্রের চাকরি করতে পারবেন না। নুর বলেন, ইতোমধ্যে দশমিনার ইউএনওর বিরুদ্ধে অভিযোগ এসেছে। যদি সেটা সত্যি হয় তাহলে তাকে এখান থেকে বিদায় নিতে হবে। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মো. লিয়ার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ল্যাবে মানবদাঁত তৈরির পথে বিজ্ঞানীরা, চিকিৎসায় আসতে পারে বৈপ্লবিক পরিবর্তন বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন জিদান থেকে এনজো ফার্নান্দেজ—বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড দেখেছেন কারা বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম? গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ভারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ