নিখোঁজের ২৩ দিন পর পুকুরে মিলল স্কুলছাত্রের বস্তাবন্দি মরদেহ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

নিখোঁজের ২৩ দিন পর পুকুরে মিলল স্কুলছাত্রের বস্তাবন্দি মরদেহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ |
নিখোঁজের ২৩ দিন পর স্কুলছাত্র রোমান শেখের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে সন্ধানের দাবিতে থানা ভাঙচুরের পরদিন বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শ্রীনগর উপজেলার ছয়গাঁও এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার হয়। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আসামি সিয়ামের বাড়ির পাশে বিকট গন্ধ পেয়ে জড়ো হন শত শত মানুষ। পরে লাশের অস্তিত্ব টের পেয়ে অভিযুক্তের বসতঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। একপর্যায়ে র‌্যাব, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর উপস্থিতিতে ২২ দিন আগে নিখোঁজ শ্রীনগরের বেলতলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ও অটোচালক ছাত্র রোমান শেখের (১৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি সিমেন্টের খুঁটি ও ইটের সাথে বেঁধে পুকুরে কচুরির ভেতরে লুকানোর

উদ্দেশ্যে ফেলে রাখা হয় বলে জানায় পুলিশ। গতকাল ১২ ফেব্রুয়ারি নিখোঁজ স্কুলছাত্রের সন্ধানের দাবিতে সিরাজদিখান থানায় হামলা করে ভাঙচুর চালান বিক্ষুব্ধ স্বজন ও সহপাঠীরা। সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আনম ইমরান খান মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে জানান, গত ২১ জানুয়ারি স্কুলছাত্র রোমান শেখ বাসা থেকে অটোরিকশা নিয়ে বেরিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় ২৫ জানুয়ারি ৩ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন নিহত রোমানের পিতা মিরাজ শেখ। পুলিশ এ ঘটনায় সিয়ামসহ ৩ জনকে গ্রেফতার করে আদালতে পাঠায়। পাশাপাশি উদ্ধার করা হয় অটোরিকশাটি। তবে আসামিরা পুলিশকে রোমানের বিষয়ে কোনো তথ্য দেয়নি। নিহত রোমান শেখ (১৫) সিরাজদিখান উপজেলার থৈরগাঁও

গ্রামের মিরাজ শেখের ছেলে। মামলার প্রধান আসামি সিয়াম ওরফে জিহাদ (১৯) শ্রীনগরের ছয়গাঁও এলাকার রফিক ফকিরের ছেলে। লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমরান খান বলেন, ঘটনাস্থলে পুলিশ গেলেও বিক্ষুব্ধ জনতার বাধায় মরদেহ উদ্ধার করতে সময় লেগেছে। এ সময় বিক্ষুব্ধরা আসামির ঘরবাড়ি ভাঙচুর করেছে বলে জানান তিনি। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রোমান শেখের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নির্যাতন মামলাটি হত্যা মামলায় রূপান্তর হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া