নিক্সন চৌধুরীর গ্রেফতারের ছবি ভুয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৫

নিক্সন চৌধুরীর গ্রেফতারের ছবি ভুয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৫ |
ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে- এমন ছবি ও কয়েকটা চ্যানেলে সংবাদও প্রচার হয়েছে। এসব খবরের সঙ্গে নিক্সন চৌধুরীর একটি ছবি ভাইরাল হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। তবে নিক্সন চৌধুরীকে গ্রেফতারের তথ্যটি গুজব বলে জানিয়েছে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। সেই সঙ্গে পুলিশের পক্ষ থেকেও খবরটি ভুয়া বলে জানানো হয়েছে। নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠজনের তথ্য মতে, তাকে গ্রেফতারের বিষয়টি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও ভিত্তিহীন। কম্পিউটার থেকে তার ছবি তৈরি করা হয়েছে। কয়েকটি টেলিভিশন চ্যানেলে এমন সংবাদটি প্রচারিত হয়েছে। নিক্সন চৌধুরীকে গ্রেফতারের গুঞ্জনে ওই ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মাঝখানে চেক শার্ট পরিহিত

অবস্থায় রয়েছেন নিক্সন চৌধুরী। মুখে খোঁচা খোঁচা দাড়িও রয়েছে। তবে রিউমর স্ক্যানার জানিয়েছে, নিক্সন চৌধুরীর ছবিটি সম্পাদিত। মূলত যৌথবাহিনীর হাতে কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এহসান উল্লাহর আটকের ছবিতে নিক্সন চৌধুরীর মুখের অংশ যুক্ত করা হয়েছে। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরী। ওই সময়ের পর থেকে তার অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে ভাঙ্গার থানার ওসি মোহাম্মদ মোকসেদুর রহমান বলেন, ‘যমুনা টিভির লোগো লাগানোসহ আরও কয়েকটি চ্যানেলে বিষয়টি দেখলাম। খোঁজ নিয়ে যতটুক সম্ভব জেনেছি, সংবাদটি ভিত্তিহীন ও বানোয়াট। কোনো কম্পিউটার থেকে এটা তৈরি করা হয়েছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’ বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র বিশ্বকাপে রোনালদোর ১১ গোলের ৪টিই পেনাল্টি থেকে মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনিয়ার ঘানার অদম্য লড়াই, কলম্বিয়ার স্বপ্ন খামেনির ‘রক্তের বদলা’ নেওয়ার শপথ ইরানের হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচা ডিম শনাক্ত