নাসিকের প্রশাসকের গুরুদায়িত্বে প্রেস সচিবের ছোট ভাই! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৫

নাসিকের প্রশাসকের গুরুদায়িত্বে প্রেস সচিবের ছোট ভাই!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৫ |
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা অধিশাখা–১-এর যুগ্ম সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি এখন মূল দায়িত্বের পাশাপাশি অতিরিক্তভাবে নাসিক প্রশাসকের দায়িত্ব পালন করবেন। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ছোট ভাই। গত ১লা সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) থেকে জারি করা অফিস আদেশে তার এই নিয়োগ দেওয়া হয়। সেপ্টেম্বরের শুরুর দিকেই তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। এর আগে নাসিক প্রশাসক ছিলেন এএইচএম কামরুজ্জামান, যিনি সম্প্রতি পদোন্নতি পেয়ে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে যোগ দিয়েছেন। ড. আব্দুল্লাহর নিয়োগকে ঘিরে প্রশাসনে আলোচনার সৃষ্টি হয়েছে, কারণ তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার

প্রেস সচিব শফিকুল আলমের ছোট ভাই। দায়িত্বশীল সূত্র জানায়, সম্প্রতি আইন মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পাওয়া লিয়াকত আলী মোল্লাও প্রেস সচিবের ঘনিষ্ঠজন এবং তাদের দুজনই মাগুরার একই গ্রামের বাসিন্দা। বিভিন্ন সময়ে মাগুরা সমিতির আয়োজিত অনুষ্ঠানে ড. আব্দুল্লাহ ও লিয়াকত আলীকে একসঙ্গে উপস্থিত থাকতে দেখা গেছে। এ বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে আমার ভাইকে নিয়োগ দিতে আমি কোনো ধরনের লবিং করিনি। এ বিষয়ে এলজিআরডি উপদেষ্টা, সচিব কিংবা সরকারের অন্য কোনো উপদেষ্টা বা সচিবকে একবারও ফোন করিনি।’ তিনি আরও বলেন, ‘আমার ভাই সরকারের একজন যুগ্ম সচিব এবং বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কর্মরত। তার মূল দায়িত্বের পাশাপাশি

তাকে অস্থায়ীভাবে নাসিক প্রশাসকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এতে আমার কোনো প্রভাব নেই। তিনি নিজ যোগ্যতায় এই দায়িত্ব পেয়েছেন।’ প্রেস সচিবের ভাষায়, ‘আমার ভাই জার্মানি থেকে মাস্টার্স, অস্ট্রেলিয়া থেকে পিএইচডি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিগ্রি অর্জন করেছেন। তিনি যোগ্য ও দক্ষ কর্মকর্তা, তাকে নিয়ে কোনো তদবিরের প্রয়োজন নেই। আমি স্বজনপ্রীতিতে বিশ্বাস করি না, এবং গত ১৫ মাসে সরকারি চাকরিতে কাউকে নিয়োগ বা পদোন্নতিতে প্রভাব বিস্তার করিনি।’ এ প্রসঙ্গে এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, ‘প্রেস সচিবের ভাই হিসেবে নয়, বরং জনবল ঘাটতি এবং নিরাপত্তা ছাড়পত্র পেতে বিলম্বের কারণে মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তাকেই অতিরিক্ত দায়িত্ব দেওয়া হচ্ছে। নছর সাহেবকেও

তেমনভাবেই দায়িত্ব দেওয়া হয়েছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ