নাশকতা মামলায় জেলা কৃষক লীগের সভাপতি গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ মে, ২০২৫

নাশকতা মামলায় জেলা কৃষক লীগের সভাপতি গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মে, ২০২৫ |
বগুড়ায় নাশকতা মামলায় তদন্তে প্রমাণ পাওয়ায় আসামি জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশাকে (৬৫) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার আকাশতারা মাস্টারপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বাদশা বগুড়া সদরের আকাশতারা মাস্টারপাড়ার মৃত মজিবর রহমান মন্ডলের ছেলে এবং বগুড়া জেলা কৃষক লীগের সভাপতি। বগুড়ার ওসি (ডিবি) ইকবাল বাহার ও স্থানীয়রা জানান, বাদশার বিরুদ্ধে কোনো মামলা ছিল না। প্রায় চার মাস আগে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে জেলা কৃষক লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন তিনি। কিন্তু

কেন্দ্রীয় নেতারা তার পদত্যাগপত্র গ্রহণ করেননি। সেই হিসেবে তিনি এখনো বগুড়া জেলা কৃষক লীগের সভাপতি। বাদশাকে বগুড়ার সোনাতলা থানায় ২০২৪ সালের ২২ আগস্ট দণ্ডবিধির বিভিন্ন ধারা, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তদন্তে পাওয়া আসামি হিসেবে দেখানো হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি? কানাডার ফুটবল সাফল্যকে অনুসরণ করতে পারে বাংলাদেশ: শমিত এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা জাপানের বড় ধাক্কা, অবসরের ঘোষণা এন্দোর রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা ‘ডিসক্লোজার ডে’-তে ভিনগ্রহীদের নিয়ে ফিরছেন স্পিলবার্গ ৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক