নামছে পানির স্তর, শুষ্ক মৌসুমে সংকটের শঙ্কা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ January, ২০২৫

নামছে পানির স্তর, শুষ্ক মৌসুমে সংকটের শঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ January, ২০২৫ |
যশোর পৌরসভার ১৪ দশমিক ৭২ বর্গ কিলোমিটার আয়তনের মধ্যে অন্তত ১১ হাজার বাড়িতে সাবমারসিবল পাম্প বসানো হয়েছে। মোটর সংযোগ দিয়ে পাম্পের মাধ্যমে প্রতিদিন ভূগর্ভস্থ পানি তুলে ট্যাংকে রিজার্ভ করছেন বহুতল ভবনের মালিকরা। অতিরিক্ত পানি উত্তোলনে তলদেশে ‘ওয়াটার রিচার্জ’ হচ্ছে না। এতে শুষ্ক মৌসুমে পানির স্তর নেমে যাচ্ছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে সুপেয় পানি সংকট প্রকট হওয়ার আশঙ্কা রয়েছে। জানা যায়, যশোর পৌরসভার ৯টি ওয়ার্ডে পানির গ্রাহক ১৫ হাজার। প্রতিদিন ২ কোটি ৪৪ লাখ ২০ হাজার লিটার পানির চাহিদা রয়েছে। চাহিদার বিপরীতে প্রতিদিন ২৯টি পাম্প ব্যবহার করে ২ কোটি ১১ লাখ লিটার পানি উত্তোলন করা হয়। প্রতিদিন ৩৩ লাখ লিটার পানির ঘাটতি

থাকছে। শুষ্ক মৌসুমে ঘাটতি আরও বাড়ে। অপরদিকে পৌরসভার ৯টি ওয়ার্ডে ১২ হাজারের উপর টিউবওয়েল আছে। শুষ্ক মৌসুমে পৌর এলাকায় পানির স্তর ২৫ থেকে ৩১ ফুট পর্যন্ত নেমে যায়। এ সময় পানি সংকট প্রকট আকার ধারণ করে। পৌরসভার সরবরাহ পানির ঘাটতি ও টিউবওয়েল অকেজো থাকায় বেশিরভাগ বাসা বাড়ি সাবমারসিবল পাম্পের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। বহুতল ভবনের মালিকরা সাবমারসিবল কিংবা মোটরের মাধ্যমে পৌরসভার সরবরাহ লাইন থেকে পানি টেনে নিয়ে ট্যাংকে ‘রিজার্ভ’ করেন। এতে ভূ-গর্ভস্থ পানি উত্তোলন ও অপচয় বাড়ছে। পৌরসভার অনুমতি ব্যতীত সাবমারসিবল পাম্প স্থাপন নিষিদ্ধ হলেও কেউ মানছেন না। শহরের রায়পাড়ার বাসিন্দা হেলেনা পারভীন বলেন, বহুতল ভবনের মালিকরা পৌরসভার লাইনে মোটর সংযোগ

দিয়ে পানি টেনে নিয়ে ট্যাংকে ভরছেন। এতে অন্য বাসাবাড়ির লাইনে ঠিকমতো পানি আসছে না। আবার পানি এলেও গতি অনেক ধীর; ‘ট্যাপ’ দিয়ে (কল) চুইয়ে চুইয়ে পানি পড়ে। এই অনিয়ম বন্ধ করা উচিত। বিল দিয়েও পানি পাচ্ছি না। অন্যরা আমাদের পানিতে ভাগ বসাচ্ছে। যশোর পৌরসভার নাগরিক আন্দোলনের নেতা জিল্লুর রহমান ভিটু বলেন, পৌরসভা যে পানি সরবরাহ করে তা পান ও রান্নার কাজের অনুপযোগী। তাই বাধ্য হয়েই ভূগর্ভের পানি ব্যবহার করছেন পৌরবাসী। বিকল্প হিসাবে ভূপৃষ্টের বিভিন্ন উৎসের পানি কীভাবে ব্যবহার করা যায়; রাষ্ট্রকে সেটি ভাবতে হবে। যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি ও পয়ঃনিষ্কাশন) বিএম কামাল আহমেদ বলেন, পানির মান ও চাহিদার বিপরীতে সরবরাহ পর্যাপ্ত

পরিমাণ নিশ্চিত না করা পর্যন্ত সাবমারসিবল বসানো এবং সেটি দিয়ে পানি তোলা বন্ধ করা কঠিন। তিনি বলেন, পানি শোধনের জন্য পৌরসভার তিনটি প্ল্যান্ট আছে। সেগুলো হলো-সিটি কলেজপাড়া, রেলগেট তেঁতুলতলায় ও পালবাড়ি এলাকা। কিন্তু এসব প্ল্যান্টে পানি শোধন করে সরবরাহ করাটা অনেক ব্যয়বহুল। শোধনের মাধ্যমে সরবরাহ করা হলে পানির যে পরিমাণ বিল ধার্য করতে হবে; সেটি অনেকে দিতে সামর্থ্য হবেন না। এ বিষয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. কেএম দেলোয়ার হোসাইন বলেন, ১৪ দশমিক ৭২ বর্গ কিলোমিটারের একটি শহরে ১১ হাজার সাবমারসিবল পাম্প পরিমাণে অনেক বেশি। পানির স্তর নিচে নেমে যাওয়ার এটি একটি

বড় কারণ। এত বেশি পরিমাণ সাবমারসিবল পাম্প দিয়ে ওই আয়তনের ভূমির তলদেশ থেকে পানি তোলা হয় বলে শুষ্ক মৌসুমে স্তর অনেক নিচে নেমে যায়। এতে একপর্যায়ে পানির স্তর স্থায়ীভাবে নিচে নেমে যেতে পারে। আর এমনটি হলে-‘অ্যাকুইফার’ অর্থাৎ তলদেশের স্তরের একটি অংশ; যেখান থেকে পানি সংগ্রহ করা হয়; সেখানে ‘স্যালাইনিটি ইনট্রুইশন’ হতে পারে। পুরোপুরি ভাবে লবণাক্ততা চলে আসতে পারে। এভাবে সাবমারসিবল পাম্প দিয়ে পানি তুললে শুষ্ক মৌসুমে পানির ঘাটতি আরও বাড়বে। ভবিষ্যতে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের শঙ্কা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন