নান্দাইলে হাজতিদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫

নান্দাইলে হাজতিদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫ |
ময়মনসিংহের নান্দাইল মডেল থানায় হাজতিদের বই পড়ানোর মাধ্যমে জীবনমান আলোকিত করতে ব্যতিক্রমী উদ্যোগ ‘বই কর্নার’-এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার তার নিজ উদ্যোগে হাজতিদের জন্য থানায় এই বই কর্নারের উদ্বোধন করেন। স্বল্প সময়ের হাজতিরা যাতে বিভিন্ন দুশ্চিন্তায় না পড়ে, সেজন্য মূল্যবান সময়টুকু বই পড়ার মাধ্যমে কাটিয়ে নিজেকে সমাজে ভালোভাবে গড়ে তোলার উৎসাহ জোগাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ইউএনও সারমিনা সাত্তার। তিনি বলেন, একমাত্র বই মানুষের জীবনকে আলোকিত করতে পারে। বইয়ের একটি ভালো বাক্যই বদলে দিতে পারে একটি জীবন। এখানে ধর্মীয় গ্রন্থসহ বিভিন্ন ধরনের শিক্ষণীয় বই রয়েছে। আশা করি, এটি তাদের জীবনে

কিছুটা হলেও কাজে লাগবে। বই কর্নারের উদ্বোধনের সময় নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেনসহ সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। এ সময় বই পড়া আন্দোলন নান্দাইলের পক্ষ থেকে ৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের বই ‘বই কর্নারে’ দেওয়ার ঘোষণা দেওয়া হয়। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন ইউএনওর এরকম ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ উদ্যোগটি বিভিন্ন উপজেলার থানাগুলোতে নতুন দিগন্তের সূচনা করবে। জীবনমান উন্নয়নে বই পড়ার কোনো বিকল্প নেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি