নাটোরে একরাতে ১২ বৈদ্যুতিক মিটার-ট্রান্সফরমার চুরি, আটক ১ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ মে, ২০২৫

নাটোরে একরাতে ১২ বৈদ্যুতিক মিটার-ট্রান্সফরমার চুরি, আটক ১

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মে, ২০২৫ |
নাটোরের বড়াইগ্রামে বৃহস্পতিবার (১ মে) রাতে ১১মিটার ও এক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। উপজেলার জোনাইল বাজার থেকে ১১ মিটার চুরি করে বিকাশ নম্বর রেখে গেছে চোরেরা। এদিকে নগর ইউনিয়নের লক্ষীচামারী গ্রাম থেকে একটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে। আর মাঝগাঁও ইউনিয়নের লাথুরিয়া বিলথেকে ট্রান্সফরমার চুরির প্রস্তুতির সময় সাগর হোসেন (২৭) নামে একচোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এই নিয়ে গত তিন মাসে শতাধিক শিল্প মিটার, ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ সূত্রে জানা যায়, জোনাইল বাজারে আব্দুস সালাম, আব্দুর রহিম, রবিউল করিম, নাজমুল হোসেন, বিনয় পাল, মিনাল ঘোষ, জয়নাল আবেদীন, আফাজ উদ্দিন, শাহাদৎ হোসেন, বিরাজ উদ্দিন ও ইয়াসমিন আক্তারের শিল্প

মিটার চুরে করে বিকাশ নম্বর রেখে যায়। আর লক্ষীচামারী গ্রামের রমজান খন্দকারের ট্রান্সফরমার চুরি করে। এদিকে মাঝগাঁও ইউনিয়নের লাথুরিয়া গ্রামের ট্রান্সফরমার চুরির প্রস্তুতি কালে গুরুমশৈল গ্রামের আকবর আলীর ছেলে সাগর হোসেনকে আটক করে স্থানীয়রা। এসময় তার নিকট থেকে চুরি কাজে ব্যবহার্য যন্ত্রপাতি উদ্ধার করা হয়। পরে পুলিশ ডেকে তাকে সোপর্দ করা হয়। পুলিশ ও শিল্প গ্রাহক সূত্রে জানা যায়, শিল্প মিটারগুলো কোন বিশেষ দক্ষতা ছাড়াই খুলে নেওয়া যায়। আর চোরেরা সেই সুযোগটাই কাজে লাগিয়ে নিয়মিত চুরি করে মিটার নিয়ে সেখানে বিকাশ নম্বর রেখে যায়। সেই নম্বরে ৩ থেকে ৫ হাজার টাকা বিকাশ করলেই নির্দিষ্ট স্থানে পাওয়া যায় মিটার। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২

এর মহাব্যবস্থাপক (জিএম) প্রকৌশলী বিপ্লব কুমার বলেন, অত্র অফিসের সদর, গুরুদাসপুর জোনাল অফিস ও লক্ষীকোল সাব-জোনাল অফিসের আওতার গ্রাহকদের মিটার-ট্রান্সফরমার চুরির ঘটনা বেশি ঘটছে। এনিয়ে নিয়মিত গ্রাহক সচেতনতা, লোহার খাঁচাসহ নানা পদক্ষেপ এবং নিয়মিত পাহাড়া দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, খবর পেয়ে ট্রান্সফরমার চুরির প্রস্তুতির অভিযোগে সাগর হোসেন নামে একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী পদক্ষেপ ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাননীয় প্রধানমন্ত্রী আপনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সম্পর্কে অসত্য তথ্য দিচ্ছেন মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর চট্টগ্রামে বেপরোয়া শিবির-সাজ্জাদের বাহিনী: ২৪ ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা না দিলে শরীর ঝাঁজরা করে দেওয়ার হুমকি বৈদেশিক ঋণে জর্জরিত পাকিস্তান, ৯ মাসে বৃদ্ধি ২০ শতাংশ: বাড়ছে দাতা সংস্থার চাপও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর কারণ খুঁজতে ৩ সদস্যের তদন্ত কমিটি ‘ব্যাগ ভরে টাকা নিলে মিলছে পকেট ভরা বাজার’, লাগামহীন দামে মেজাজ চড়া ক্রেতাদের বিবাহবিচ্ছেদের পর যেভাবে শাহিদকে বড় করে তোলেন নীলিমা আজিম ইসরাইলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত পরিকল্পিতভাবে মুসলিম ভোট সরিয়ে কি বিজেপিকে জেতানো হলো? ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা সাজানো মনে করেন মার্কিনিরা কে-পপের পথেই এবার কে-বিউটি চালু হচ্ছে ‘ই-লোন’ সেবা, ঘরে বসেই মিলবে ব্যাংক ঋণ চীনা প্রেসিডেন্টের চার দফা শান্তি প্রস্তাবে সমর্থন ইরানের স্কুলে যাওয়ার কথা বলে একসঙ্গে ৪ ছাত্রী নিখোঁজ আইসিসির সুখবর পেলেন সৈকত