নাটকের পর সাকিবকে ভিসা দিল ভারত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৫

নাটকের পর সাকিবকে ভিসা দিল ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৫ |
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে কদিন পরই ভারত সফরে যাবে ইংল্যান্ড দল। ২২ জানুয়ারি প্রথম ম্যাচের আগে আগামী ১৭ জানুয়ারি দেশ ছাড়ার কথা দলটির ক্রিকেটারদের। তবে সেই সফরের আগে ভারতের ভিসা পায়নি দলটির ক্রিকেটার সাকিব মাহমুদ। পাকিস্তানি বংশোদ্ভূত এই ইংলিশ ক্রিকেটারের ভিসা নিয়ে গড়িমসি শুরু করে ভারত। তাতে অনিশ্চয়তা তৈরি হয় সাকিবের খেলা নিয়ে। তবে আশার কথা ,অবশেষে সাকিবকে ভিসা দিয়েছে ভারত। তাতে ভারতে যেতে আর কোনো বাধা নেই তার। সব ঠিক থাকলে বুধবার প্রথম টি-টোয়েন্টির আগে শুক্রবার দলের সঙ্গেই কলকাতায় যেতে পারবেন তিনি। এরপর খেলতে পারবেন প্রথম ম্যাচ থেকেই। সাকিব অবশ্য এবারই প্রথম নয়, বছর ছয়েক আগে ২০১৯ সালে ইংল্যান্ড লায়ন্সের

হয়ে ভারত সফরের সময়ও একই সমস্যায় পড়েছিলেন এই পেসার। এর আগে ভারতে টেস্ট সিরিজ চলাকালে ভিসা জটিলতায় পড়েন পাকিস্তানি বংশোদ্ভূত আরেক ইংলিশ স্পিনার শোয়েব বশির। এমনকি ভিসা হাতে না পাওয়ায় শেষ পর্যন্ত সিরিজের প্রথম টেস্টে খেলাও হয়নি তার। শুধু তাই নয় পাকিস্তানি বংশোদ্ভূত প্রায় সব ইংলিশ ক্রিকেটারদেরই নানা সময় ভারতের ভিসা পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়। এই সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে আদিল রশিদ ও রেহান আহমেদকেও। সাকিব ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ২টি টেস্ট, ৯টি ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টি। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের দলেও ছিলেন সাকিব। সেই সিরিজে ৪ ম্যাচে সর্বোচ্চ ৯ উইকেট শিকার করেছিলেন এই পেসার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা