নতুন মাইলফলকে মুশফিক, বাংলাদেশি হিসেবে প্রথম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৪

নতুন মাইলফলকে মুশফিক, বাংলাদেশি হিসেবে প্রথম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৪ |
টেস্ট ক্রিকেটে নতুন এক মাইলফলকের দেখা পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটের ছয় হাজারি ক্লাবে প্রবেশ করেছেন তিনি। মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষ মুশফিক অপরাজিত আছে ২৬ বলে ৩১ রানে। তবে এই ইনিংসে ২৮ রান করতেই ইতিহাসের পাতায় নাম উঠে যায় তার। এই টেস্টে মাঠে নামার আগে ছয় হাজার টেস্ট রান পূর্ণ করতে মুশফিকের প্রয়োজন ছিল ৩৯ রান। তবে মুশফিক প্রথম ইনিংসে ১১ রানে আউট হয়ে গেলে ৬ হাজারি ক্লাবে প্রবেশের অপেক্ষা দীর্ঘ হয় তার। দ্বিতীয় ইনিংসে অবশেষে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারলেন তিনি। মিরপুর টেস্ট

শুরুর আগে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে তার দরকার ছিল ৩৯ রান। টেস্টে ৬ হাজার রান করতে মুশফিক খেলেছেন ৯৩ টেস্ট। এখন পর্যন্ত ৩৮.৪৮ গড়ে ফরম্যাটটিতে তার রান ৬০০৩। টেস্টে ১১টি সেঞ্চুরি ও ২৭ ফিফটি করেছেন মুশফিক। সবমিলিয়ে টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ছয় হাজার বা তার বেশি রান করেছেন ৭৪ জন। টেস্টে বাংলাদেশের পাঁচ সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহিম - ৯৩ টেস্টে ৬০০৩ রান তামিম ইকবাল - ৭০ টেস্টে ৫১৩৪ সাকিব আল হাসান - ৭১ টেস্টে ৪৬০৯ মুমিনুল হক - ৬৬ টেস্টে ৪২৬৯ হাবিবুল বাশার ৫০ টেস্টে ৩০২৬

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছুটি ফেলে কেন তড়িঘড়ি করে ওয়াশিংটন ফিরলেন ট্রাম্প এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ ৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার শিক্ষার্থীদের ক্ষোভে উত্তপ্ত রাজশাহী, রেলস্টেশন ভাঙচুর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল কুমিল্লায় ১৩ বছর বয়সী কিশোর অপ্রতিম হত্যায় শোক ও প্রতিবাদ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার এশিয়ান গেমসেও ভারতের কাছে বিধ্বস্ত বাংলাদেশ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ যুবলীগের লকডাউন কর্মসূচি: ঢাকায় কঠোর নিরাপত্তা, বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সড়ক অবরোধের খবর (ভিডিও) যুবলীগের ‘লকডাউন’: রাজধানীর সড়ক ফাঁকা, গণপরিবহন সীমিত ফেনীতে দাবিকৃত চাঁদা না দেওয়ায় সড়কের কাজ বন্ধ করে দিয়েছেন বিএনপি নেতা দামের আগুনে পোড়ছে দরিদ্রের থালা: ডিম-মাছ এখন নিম্নবিত্তের জন্য বিলাসিতা হামের থাবায় নিঃস্ব আরও ৪ পরিবার: দেশে মোট প্রাণহানি ১ হাজার ৫৭, আক্রান্ত সাড়ে ২০ হাজার পার ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকারের অভিযোগ, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার একমাসেই জামায়াতের ২য় দফা গ্যাস-বিদ্যুৎ-এর দাবিতে লং মার্চঃ জনগনকে ভুলিয়ে রাখার কৌশল?