নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জুলাই, ২০২৬

নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুলাই, ২০২৬ |
এক বছর আগেও দৃশ্যটা কল্পনা করা কঠিন ছিল। চোটে জর্জরিত শরীর, মাঠের চেয়ে পুনর্বাসন কেন্দ্রেই বেশি সময় কাটানো, ক্লাবের হয়ে পুরো মৌসুমে খেলা ঘণ্টাখানেকের কিছু বেশি। সেই রোমেলু লুকাকুই এখন বিশ্বকাপের নকআউট মঞ্চে বেলজিয়ামের অন্যতম ভরসা। বিশ্বকাপে সেনেগালের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচের আগে বেলজিয়ামের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার মুখে তাই এক স্বীকারোক্তি, যা পরিসংখ্যানের চেয়েও বেশি কিছু বলে দেয়, ‘আমার তো বিশ্বকাপে থাকারই কথা ছিল না।’ ক্যারিয়ারের এই পর্যায়ে এসে লুকাকু বুঝেছেন, সব লড়াই গোল করার নয়। কিছু লড়াই কেবল মাঠে ফেরার। ইতালিয়ান ক্লাব নাপোলির হয়ে গত মৌসুমে বারবার চোটে পড়ে প্রায় পুরো মৌসুমই হারিয়েছেন। বিশ্বকাপে খেলতে পারবেন কিনা, সেই সংশয়ও ছিল প্রবল।

কিন্তু সব শঙ্কা পেছনে ফেলে এখন তিনি বেলজিয়ামের জার্সিতে নকআউট পর্ব খেলতে প্রস্তুত। ৩৩ বছর বয়সি এ স্ট্রাইকার বলেন, ‘এখানে থাকতে পেরেই আমি খুশি। আমার মৌসুম যেভাবে গেছে, তাতে বিশ্বকাপে থাকারই কথা ছিল না। তাই এখানে থাকা, খেলা, দলকে সাহায্য করা, পার্থক্য গড়ে দেওয়া—এসবই আমার কাছে দারুণ ব্যাপার।’ একসময় বেলজিয়ামের আক্রমণের অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি। এখন অবশ্য ভূমিকাটা বদলেছে। প্রথম একাদশে নিয়মিত জায়গা নেই, অনেক সময় বেঞ্চ থেকেই নামতে হয়। কিন্তু তাতে কোনো আক্ষেপ নেই লুকাকুর, ‘বেঞ্চে বসে আমার অনেক সময় থাকে কোথায় ফাঁকা জায়গা আছে, সেটা বিশ্লেষণ করার। এরপর মাঠে নেমে সেই জায়গাগুলো কাজে লাগানোর চেষ্টা করি।’ গ্রুপপর্বেই সেই

প্রভাব দেখা গেছে। মিশরের বিপক্ষে পিছিয়ে থাকা ম্যাচে বদলি নেমে আত্মঘাতী গোল আদায়ে বড় ভূমিকা রাখেন তিনি। পরে ইরানের বিপক্ষে শুরু থেকে খেলেন, আর নিউজিল্যান্ডের বিপক্ষে বদলি নেমে গোলও করেন। এখনো শতভাগ ফিট নন, কিন্তু ১২১ মিনিট খেলেই এক গোলের পাশাপাশি আরেক গোলে অবদান রেখেছেন। তবে ব্যক্তিগত প্রত্যাবর্তনের গল্পে ডুবে থাকতে চান না লুকাকু। তার চোখ এখন সেনেগালের দিকে। আফ্রিকার দলটিকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না তিনি, ‘ভালো দল সেনেগাল। কৌশলগত দিক থেকে দারুণ সংগঠিত। আর শারীরিক শক্তিতে তারা পার্থক্য গড়ে দিতে পারে। আমি ড্রেসিংরুমে সবাইকে বলেছি, এটা হবে ৫০-৫০-এর লড়াই।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম