নতুন বছরের শুরুতেই চাঙ্গা স্বর্ণ-রুপা, ফের বাড়ল দাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৬

নতুন বছরের শুরুতেই চাঙ্গা স্বর্ণ-রুপা, ফের বাড়ল দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৬ |
নতুন বছরের প্রথম লেনদেনেই ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে মূল্যবান ধাতুর বাজার। ভূরাজনৈতিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রে সুদের হার কমতে পারে, এমন প্রত্যাশায় স্বর্ণের চাহিদা শক্ত অবস্থানে রয়েছে। ২০২৫ সালে বড় উত্থানের পর ২০২৬ সালের শুরুতেও সেই ধারা বজায় রেখেছে বাজার। খবর রয়টার্সের। শুক্রবার রাতে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, স্পট মার্কেটে স্বর্ণের দাম ছিল প্রতি আউন্স ৪,৩১৩.২৯ ডলার। দিনের একপর্যায়ে দাম বেড়ে দাঁড়ায় ৪,৪০২.০৬ ডলারে। এর আগে, গত ২৬ ডিসেম্বর স্বর্ণ সর্বকালের সর্বোচ্চ ৪,৫৪৯.৭১ ডলার ছুঁয়েছিল। পুরো ২০২৫ সালে সোনার দাম বেড়েছে প্রায় ৬৪ শতাংশ। অন্যদিকে, ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার্স বাজারে দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৩২৯.৬ ডলারে লেনদেন শেষ করেছে। রুপার বাজারেও

উল্লম্ফন দেখা গেছে। স্পট মার্কেটে রুপার দাম বেড়েছে ০.৭ শতাংশ, দাঁড়িয়েছে প্রতি আউন্স ৭১.৭৭ ডলারে। ২০২৫ সালের শেষ সপ্তাহে রুপা সর্বকালের সর্বোচ্চ ৮৩.৬২ ডলার স্পর্শ করেছিল। নতুন বছরের শুরুতেই চাঙ্গা স্বর্ণ-রুপা, ফের বাড়ল দাম যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার রাজধানীতে বিস্ফোরণ প্লাটিনামের দাম আরও শক্তিশালী পারফরম্যান্স দেখিয়েছে। এ ধাতুটির দাম ৩.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ২,১২৫.৮০ ডলারে পৌঁছায়। গত বছরের শেষে প্লাটিনাম সর্বোচ্চ ২,৪৭৮.৫০ ডলার পর্যন্ত উঠেছিল। ২০২৫ সালে রুপা ও প্লাটিনাম, দুটিই স্বর্ণকে ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ খনিজ হিসেবে রুপার স্বীকৃতি, সরবরাহ সংকট এবং শিল্প ও বিনিয়োগ চাহিদা বাড়ায় রুপার দাম গত বছর ১৪৭ শতাংশের বেশি বেড়েছে। একই সময়ে প্লাটিনামের দাম বেড়েছে ১২৭

শতাংশ। প্যালাডিয়ামও ঊর্ধ্বমুখী। এই ধাতুটির দাম প্রায় ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১,৬৩৬.৪৩ ডলারে দাঁড়িয়েছে। ২০২৫ সালে প্যালাডিয়ামের দাম বেড়েছিল ৭৬ শতাংশ, যা গত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ বার্ষিক উত্থান। বিশ্লেষকদের মতে, বৈশ্বিক রাজনৈতিক অনিশ্চয়তা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর নীতিগত পরিবর্তনের সম্ভাবনা এবং শিল্প খাতে ধাতুর বাড়তি ব্যবহার মূল্যবান ধাতুর বাজারে এই শক্তিশালী প্রবণতা ধরে রাখতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর