নতুন ‘কর্মসংস্থান অধিদফতর’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুন, ২০২৫

নতুন ‘কর্মসংস্থান অধিদফতর’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুন, ২০২৫ |
শ্রম বাজারে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির জন্য অন্তর্বর্তী সরকার নতুন একটি ‘কর্মসংস্থান অধিদফতর’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। এ লক্ষ্যে শ্রম অধিকার সুরক্ষা নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রম আইন বাস্তবায়নে আইএলওর কারিগরি সহায়তা কামনা করেছেন তিনি। সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবোর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে উপদেষ্টা এসব কথা বলেন। বৈঠকে শ্রম উপদেষ্টা বাংলাদেশের শ্রমখাতে গৃহীত সংস্কার ও বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন। তিনি শ্রম আইন ২০০৬-এর সংশোধন ও শ্রমিকদের ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজীকরণ এবং শ্রম পরিদর্শন ব্যবস্থা জোরদারের কথা উল্লেখ

করেন। এছাড়া যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, নতুন উদ্যোক্তা গড়ে তোলা, শিপ ব্রেকিং ও নির্মাণসহ সব শিল্পখাতে নিরাপদ ও ন্যায়সঙ্গত কর্মপরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারের গৃহীত পদক্ষেপগুলোও উপস্থাপন করেন শ্রম উপদেষ্টা। ওই বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামানও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?