নতুন উপদেষ্টাদের নিয়ে অভিযোগ এলে খতিয়ে দেখব : মাহফুজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৪

নতুন উপদেষ্টাদের নিয়ে অভিযোগ এলে খতিয়ে দেখব : মাহফুজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৪ |
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জনগণের পক্ষ থেকে জনগণের মনোনীত সরকার আমরা। জনগণের প্রতিনিধিত্ব করার জন্যই আমরা। নতুন যাদের উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে আশা করি, বাংলাদেশের জনগণ তাদের কাজ দেখে বিচার করবে। তিনি বলেন, যদি দেখি, জনগণের পক্ষ থেকে কোনো অভিযোগ আসে তাহলে আমরা বিষয়টি খতিয়ে দেখবে। তবে আমরা মনে করি, যাদের নিয়োগ দেওয়া হয়েছে, তারা জনগণের পাশে থাকবে। তারা কাজের মাধ্যমে তাদের যোগ্যতা প্রমাণ করবে। বুধবার (১৩ নভেম্বর) বিকালে টাঙ্গাইলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মওলানা ভাসানীকে নিয়ে মাহফুজ আলম বলেন, মওলানা ভাসানী আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। আর আমরা আশা করি, মওলানা ভাসানী

যে স্বপ্ন দেখেছিলেন এই দেশকে নিয়ে তা বাস্তবায়ন হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আমলাতন্ত্র জনগণের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলত। জনগণের সেবক হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারি কর্মকর্তারা। তারা যেন জনগণের পাশে থেকে কাঙ্ক্ষিত সেবা দেন। কোনো প্রভুত্বমূলক জায়গায় না থেকে দূরত্বটা যাতে কমিয়ে আনেন মাঠপর্যায়ের সব কর্মকর্তা, এ জন্য আমরা কাজ করছি। কেউ বলতে না পারে যে কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের পাওয়া যায় না। তিনি বলেন, বাংলাদেশে যে কয়টি স্টেডিয়াম রয়েছে, এর সব কটিই প্রায় অকেজো। আমরা এসব স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে বিসিবি থেকে তালিকা নেওয়া হয়েছে। এই অঞ্চলে যে

লড়াই হয়েছে, সেই লড়াইয়ের পথ মওলানা আব্দুল হামিদ খান ভাসানী দেখিয়ে গিয়েছেন। ২০২৪-এ এত রক্তের পরও আমরা মওলানা ভাসানীর ভাষায় বলতে চাই, ‘আমাদের সংগ্রাম শেষ হয় নাই।’ এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি আনোয়ারুল আজীম আখন্দ, কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার, ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু প্রমুখ। এরপর সন্ধ্যায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তম‌ঞ্চে মওলানা ভাসানী পাঠচক্র ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে মওলানা ভাসানী ও নতুন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তারা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজনীতি বিশ্লেষক, কবি, ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মাভা‌বিপ্রবির

ভাইস চ‌্যা‌ন্সেলর প্রফেসর ড. আনোয়ারুল আজীম আকন্দ, ভাসানী ফাউন্ডেশ‌নের মহাস‌চিব মাহমুদুল হক শানু প্রমুখ। উল্লেখ্য, গত রোববার নতুন করেন তিন জন যুক্ত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে। এর মধ্যে মোস্তফা সরয়ার ফারুকী ও সেখ বশিরউদ্দিনকে নিয়ে বিতর্ক তৈরি হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করল জার্মানি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি-জনতা ‎ নতুন বেতন কাঠামোতে আরও যেসব সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা আল্লাহ মানুষের সঙ্গে যে ৫ ওয়াদা করেছেন পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেফতার ১৭ কয়লা খনির ময়লা পানিতে জীবনের রঙিন স্বপ্ন জনতার ক্ষোভের মুখে আ.লীগ নেতাকে নিতে পারল না পুলিশ বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক