ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
তিনজনকে আহত করা চিতা বাঘের গন্তব্য অজানা
বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ
রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা
সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের
সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে
যুবলীগ নেতা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে হত্যাচেষ্টা, মামলা করতে গিয়ে ৬৮ বছরের বৃদ্ধা মা বিএনপি অফিস ভাঙার মামলায় কারাগারে!
নওগাঁ সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত থেকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বলে তার পরিবার অভিযোগ করেছে। ওই ব্যক্তির নাম সিরাজুল ইসলাম। তিনি উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের ওসমান আলীর ছেলে।
স্ত্রী এজেলা খাতুনের অভিযোগ, মঙ্গলবার রাত ৩টার দিকে আদাতলা সীমান্ত থেকে সিরাজুলকে ধরে নিয়ে গেছে বিএসএফ।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজুল আরও ছয়-সাতজনের সঙ্গে সীমান্ত পেরিয়ে ভারতে যান। আদাতলা সীমান্তের ৪৪/১-এস পিলার সংলগ্ন এলাকা দিয়ে দেশে ফেরার সময় ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার নাইরকুড়ী বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা ফিরে এলেও বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়েন সিরাজুল।
এজেলা খাতুন বলেন, তার
স্বামী রাত সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যান। তবে কোথায় যাচ্ছেন, তা বলে যাননি। ভোর ৪টার দিকে তার স্বামীর সঙ্গে ভারতে গিয়েছিলেন দাবি করে এলাকার কিছু লোক তাকে জানান, সিরাজুলকে সীমান্ত এলাকা থেকে বিএসএফের সদস্যরা ধরে নিয়ে গেছে। এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাদিকুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর তারা বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো বাংলাদেশিকে তারা আটক করেনি।