ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে নিখোঁজ যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার: পিটিয়ে হত্যার অভিযোগ পরিবারের
যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত
ফেনী পৌরসভায় অতিরিক্ত হোল্ডিং ট্যাক্সের প্রতিবাদে মানববন্ধন
রাঙামাটিতে স্বর্ণের চালানসহ যুবদল নেতা গ্রেপ্তার: নেপথ্যে একের পর এক বিস্ফোরক তথ্য
জামায়াত-শিবির নেতাদের প্রতারণা: শরিয়াসম্মত ব্যবসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা
সরকারের দাবি সারের মজুদ পর্যাপ্ত, বাজারের চিত্র উল্টো: শুধু এক জেলার কৃষকের অতিরিক্ত ৩৭৫ কোটি টাকা ঢুকছে কার পকেটে?
উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
নওগাঁর মহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ী খুন, লুট হলো ৬ ভরি স্বর্ণ ও নগদ ৬ লাখ টাকা
নওগাঁর মহাদেবপুর উপজেলায় নিজ বাড়ির গলিতে দুর্বৃত্তদের হামলায় প্রাণ হারিয়েছেন অলিফ চন্দ্র দত্ত (৫০) নামে এক স্বর্ণালংকার ব্যবসায়ী। এ সময় তার কাছ থেকে ৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।
সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে উপজেলা সদরের দুলালপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মহাদেবপুর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়।
নিহত অলিফ চন্দ্র দত্ত দুলালপাড়া গ্রামের মৃত শুনিল চন্দ্র দত্তের ছেলে এবং মহাদেবপুর বাজারের দত্ত জুয়েলার্সের স্বত্বাধিকারী।
নিহতের ছোট ভাই প্রশান্ত চন্দ্র জানান, সোমবার সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওয়ানা হন অলিফ। বাড়ির গলিতে পৌঁছালে দুর্বৃত্তরা পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে। এ সময় তার কাছে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও দোকানের হিসাব-নিকাশের খাতাপত্র নিয়ে পালিয়ে যায় তারা। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই পড়ে ছিলেন অলিফ। পরে তার আরেক ভাই তাকে সেখানে পড়ে থাকতে দেখে চিৎকার করলে স্বজনরা ছুটে এসে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, এ ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে তাকে আক্রমণ করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জড়িতদের
শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানান তিনি। তিনি আরও জানান, রাজশাহী রাজপাড়া থানা পুলিশ লাশের ময়নাতদন্তের ব্যবস্থা করেছে এবং এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।