নওগাঁয় আ.লীগ কার্যালয় ও সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বাড়িতে ভাঙচুর-আগুন। – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৫

নওগাঁয় আ.লীগ কার্যালয় ও সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বাড়িতে ভাঙচুর-আগুন।

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৫ |
বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয়। একইসঙ্গে নওগাঁ-১ আসনের সাবেক এমপি ও সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয় ও সন্ধ্যা ৬টার দিকে সাধন চন্দ্র মজুমদারের শহরের পোস্ট অফিসপাড়ার বাড়ি ভাঙা শুরু হয়। বাড়ির সামনের গেট ভেঙে বুলডোজার ঢুকিয়ে ভাঙচুরের পর বাড়িটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্র জানায়, বিকাল ৫টার দিকে শহরের মুক্তির মোড় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও স্থানীয় লোকজন মিছিল নিয়ে সরিষাহাটির মোড় এলাকায় অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আসেন। পরে

একটি বুলডোজার দিয়ে দলীয় কার্যালয়টি ভাঙচুর শুরু হয়। আধা ঘণ্টা ধরে ভাঙচুর চালানোর পর কার্যালয়ের সামনের কয়েকটি শাটার ও দুটি লোহার জানালা খুলে ফেলা হয়। এ ঘটনার কারণে নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। পরে ভেঙে ফেলা দলীয় কার্যালয়ের সামনে ‘গণশৌচাগার’ লেখা একটি ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়। ভাঙচুরের আগে দুই গাড়িতে করে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসলেও পরে চলে যান। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও স্থানীয় লোকজন মিছিল নিয়ে সাধন চন্দ্র মজুমদারের শহরের পোস্ট অফিসপাড়ার বাড়ির সামনে আসেন। সন্ধ্যা ৬টার দিকে শুরু হয় ভাঙচুর। এরপর আগুন লাগিয়ে দেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নওগাঁর

ছাত্র প্রতিনিধি আরমান হোসেন বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশের বাইরে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। দেশের কোথাও ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না। ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার কার্যক্রম ছাত্র-জনতা এভাবেই রুখে দেবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’ ‘এত বিভীষিকাময় পরিস্থিতি হবে ভাবিনি, কক্সবাজারের আনন্দটাই মাটি’ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সেরা ১০ গ্রাজুয়েটের তালিকায় ৭ জনই বাংলাদেশি ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি ফিফার কাছে অভিযোগ করল মিশর পেনাল্টি মিস করার পর যা ভেবেছিলেন মেসি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু