ধোলাইয়ের শিকার দুই ইরানি করলেন মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মে, ২০২৫

ধোলাইয়ের শিকার দুই ইরানি করলেন মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৫ |
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার এলাকায় অজ্ঞান পার্টি সন্দেহে দুই ইরানি যুবককে মারধর করেছে স্থানীয়রা। এই ঘটনায় সোমবার ভুক্তভোগীরা থানায় মামলা করেছেন। এর আগে রোববার দুপুরে সলঙ্গা থানার ভূঁইয়াগাঁতী হাইস্কুল রোডের ভৌমিক মার্কেটে মারধরের শিকার হন তারা। ইরানের ওই নাগরিকরা হলেন আসকান (২৯) ও হুসাইন (৩৩)। স্থানীয় সূত্রে জানা গেছে, ইরানি যুবকরা টাকা ভাঙানোর কথা বলে ভৌমিক মার্কেটের ফিডের দোকানে প্রবেশ করেন। এ সময় তারা সম্মোহন করার ওষুধ (শয়তানের নিঃশ্বাস) ব্যবহার করে দোকানদার আব্দুল বাবুকে সম্মোহিত করেন। এতে বাবু যা বলছিলেন, তা ঠিক তাই করতে থাকেন এবং একপর্যায়ে বাবু তার দোকানের ক্যাশ বাক্স থেকে কিছু টাকা তাদের হাতে তুলে দেন। বিদেশিরা যখন

তাদের পকেটে টাকা রাখছিলেন, কিছু টাকা পড়ে যায়। তখন একই মার্কেটের জুয়েলার্সের মালিক বিচিত্র কুমার দাস এই ঘটনা লক্ষ্য করেন। তিনি চিৎকার করে জানান যে, অজ্ঞান পার্টি দোকানে ঢুকেছে। এতে মার্কেটে উপস্থিত শতাধিক লোক এসে তাদের গণধোলাই দেয়। সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবীব এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে দুই ইরানি যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা বগুড়ায় বেড়াতে গিয়েছিলেন এবং ঢাকা ফেরার পথে ভূইয়াগাঁতী এলাকায় বাস থামালে, তারা এক হাজার টাকার নোট ভাঙাতে ওই দোকানে যান। কিন্তু তাদেরকে অজ্ঞান পার্টি সন্দেহে গণধোলাই দেওয়া হয়। এ ঘটনায় মারধরের শিকার যুবকরা অজ্ঞাতনামা

৩০-৩২ জনের বিরুদ্ধে মামলা করেছেন। তবে, বিকেল ৪টা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। মঙ্গলবার সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ