ধীপ্রার মৃত্যুর জন্য দায়ী ও হত্যা ধামাচাপা দেওয়া কুশীলবদের দেশ ছাড়ার চেষ্টা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুন, ২০২৬

ধীপ্রার মৃত্যুর জন্য দায়ী ও হত্যা ধামাচাপা দেওয়া কুশীলবদের দেশ ছাড়ার চেষ্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুন, ২০২৬ |
বাংলাদেশ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. নাফিসা তাবাসসুম ধীপ্রার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বামী-শ্বশুরবাড়ির নির্যাতনের অভিযোগ উঠেছে। এখন একাধিক সূত্রের দাবি, মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিরা এবং ঘটনা ধামাচাপা দেওয়ার সঙ্গে জড়িত কুশীলবরা দেশ ছাড়ার চেষ্টা করছেন। সূত্রগুলো জানিয়েছে, ধীপ্রার স্বামী রহমত রশিদ সিয়াম এবং তার শ্বশুর মোহাম্মদ আবদুর রশিদ বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এ অবস্থায় সরকারের কাছে জরুরি ভিত্তিতে তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারির দাবি উঠেছে। বিমানবন্দরে কড়া নজরদারি করে তাদের থামানোর আহ্বান জানিয়েছেন অনেকে। এছাড়া সিয়ামের ভগ্নিপতি ও ইয়ার্কি সম্পাদক সিমু নাসের কানাডায় চলে যাওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। তিনি ধীপ্রাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়ার সময় উপস্থিত ছিলেন

এবং শ্বশুরবাড়ির পক্ষে ধীপ্রার মৃত্যুর খবর আর তদন্ত ধামাচাপা দেয়ার গোপন তৎপরতায় জড়িত থাকার সন্দেহ রয়েছে। তাকেও দেশত্যাগে বাধা দেওয়ার দাবি জানানো হয়েছে। পূর্বের সংবাদঃ শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম এর আগে প্রকাশিত সংবাদে বলা হয়, শক্তিশালী মহলের প্রভাবে ধীপ্রার মৃত্যুর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। স্বামী-শাশুড়ির নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন সহপাঠী, সহকর্মী ও পরিবারের সদস্যরা। দাবি করা হয়েছে, মৃত্যুর আগে তাকে তিন দিন একটি কক্ষে আটকে রাখা হয় এবং খাবার থেকে বঞ্চিত করা হয়। দীর্ঘদিনের মানসিক ও শারীরিক নির্যাতনের পর তিনি চরম সংকটে পড়েন। ডা. ধীপ্রার মৃত্যুকে ‘অস্বাভাবিক’

আখ্যা দিয়ে সুষ্ঠু, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত এবং ময়নাতদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন তার স্বজন ও সহকর্মীরা। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন যে, প্রভাবশালী মহলের হস্তক্ষেপে প্রমাণ নষ্ট করা হতে পারে। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি উঠেছে—অভিযুক্তদের দেশত্যাগ রোধ করে দ্রুত তদন্ত শুরু করতে হবে যাতে ন্যায়বিচার নিশ্চিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?