ধানের শীষে ভোট না দিলে সনাতন ধর্মাবলম্বী ও আওয়ামী লীগ সমর্থকদের দেশ ছাড়ার হুমকি: বিএনপি নেতার ভিডিও ভাইরাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২৬

ধানের শীষে ভোট না দিলে সনাতন ধর্মাবলম্বী ও আওয়ামী লীগ সমর্থকদের দেশ ছাড়ার হুমকি: বিএনপি নেতার ভিডিও ভাইরাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২৬ |
নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সনাতন ধর্মাবলম্বী ও আওয়ামী লীগ সমর্থকদের প্রকাশ্য জনসভায় হুমকি দিতে দেখা গেছে এক বিএনপি নেতাকে। নিজেকে 'জিন্না' পরিচয় দেওয়া ওই নেতা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামীতে বিএনপিকে ভোট না দিলে কেউ এই দেশে বসবাস করতে পারবেন না। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, একটি ঘরোয়া নির্বাচনী সভা বা উঠান বৈঠকে বক্তব্য রাখছেন ওই নেতা। তার পাশে আরও কয়েকজন ব্যক্তি বসে আছেন। বক্তৃতার এক পর্যায়ে তিনি উত্তেজিত হয়ে ওঠেন এবং সরাসরি বিরোধী পক্ষ ও সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে হুমকি প্রদান করেন। ভিডিওতে ওই নেতাকে বলতে শোনা যায়, "আমি স্পষ্টভাবে বলতে চাই, যদি আওয়ামিলীগার কেউ থাকেন এবং সনাতন ধর্মের

যারা রয়েছেন, আগামীতে যদি ধানের শীষে ভোট দিয়ে আপনারা যদি বিএনপিকে এই দেশ পরিচালনার সুযোগ না দেন, আমি জিন্না পবিত্রর বাড়িতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আপনারা কেউ এই বাংলার মাটিতে বসবাস করতে পারবেন না।" তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় না আসলে "এই বাংলার কোন স্বাধীনতা থাকবে না।" ‘পবিত্র’ নামক এক ব্যক্তির বাড়িতে আয়োজিত ওই সভায় তিনি এই বিতর্কিত মন্তব্য করেন। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। নেটিজেনরা রাজনৈতিক বক্তব্যের নামে সাম্প্রদায়িক উসকানি ও ভয়ভীতি প্রদর্শনের তীব্র নিন্দা জানাচ্ছেন। ভিডিওটি ঠিক কোন এলাকার বা কবে ধারণ করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে বক্তার পরিচয় এবং

আগ্রাসী বাচনভঙ্গি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম